গুইমারায় খাল খননের এক্সকাভেটরে আগুন, কোটি টাকার ক্ষতি
গুইমারায় খাল খননের এক্সকাভেটরে আগুন, কোটি টাকার ক্ষতি

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় সরকারি উদ্যোগে খাল খননের কাজে ব্যবহৃত একটি এক্সকাভেটরে রাতের আঁধারে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

পিলাক খাল খনন প্রকল্প

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, খননাধীন খালটির নাম পিলাক। গত ২৮ এপ্রিল খালটির খনন শুরু হয়। ইতিমধ্যে খালের বেশ কিছু অংশের খনন কাজ শেষ হয়েছে। বৃহস্পতিবার রাতে খাল খননের কাজে ব্যবহৃত এক্সকাভেটরটিতে আগুন দেওয়া হয়। এক্সকাভেটরটি পুড়ে যাওয়ায় প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় প্রতিনিধির বক্তব্য

হাফছড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও পিলাক খাল খনন কমিটির সভাপতি অংগ্যজয় মারমা বলেন, ‘রাতের আঁধারে কে বা কারা এসে এক্সকাভেটরটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। শুক্রবার সকালে বিষয়টি আমরা জানতে পেরেছি।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রশাসনের পদক্ষেপ

শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসকাতুল তামান্না। তিনি বলেন, ‘এক্সকাভেটরে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এ ঘটনায় আমরা যথাযথ আইনি ব্যবস্থা নেব।’

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহরাওয়ার্দী বলেন, ‘আগুন দেওয়ার ঘটনায় দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। ঘটনাস্থলে আমাদের পুলিশের টিম কাজ করছে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ