পঞ্চগড়ে করতোয়া নদীতে পাথর তোলার সময় মাটি চাপা পড়ে শ্রমিকের মৃত্যু
পঞ্চগড়ে নদীতে পাথর তোলার সময় মাটি চাপা পড়ে শ্রমিক নিহত

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় করতোয়া নদীতে পাথর তোলার সময় মাটি চাপা পড়ে গুরুতর আহত এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার দেবনগর ইউনিয়নের কালিয়ামনি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের পরিচয়

মারা যাওয়া শ্রমিকের নাম আইয়ুব আলী (৩৫)। তিনি দেবনগর ইউনিয়নের ঝালিঙ্গীগছ এলাকার মুসলিম উদ্দিনের ছেলে।

ঘটনার বিবরণ

পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, গতকাল সকাল থেকে কালিয়ামনি এলাকায় করতোয়া নদীতে একদল শ্রমিকের সঙ্গে পাথর উত্তোলনের কাজ করছিলেন আইয়ুব আলী। বিকেলে পাথর তোলার সময় পানিতে ডুব দিতেই হঠাৎ পাথর কোয়ারির পাড়ের মাটি ভেঙে তাঁর ওপর পড়ে। এতে তিনি পানির নিচে মাটিচাপা পড়ে যান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরে তাঁর সঙ্গে থাকা অন্য শ্রমিকেরা স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে পাঁচটার দিকে আইয়ুব আলী মারা যান।

পুলিশের বক্তব্য

তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বলেন, পাথর তোলার সময় মাটি চাপা পড়ে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ