অটোরিকশা-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৩
অটোরিকশা-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা ও ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। শুক্রবার সকালে আখাউড়া উপজেলার রাধানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন অটোরিকশাচালক মো. জাকির হোসেন (৪৫) ও যাত্রী মো. সেলিম (৩৮)। আহতদের উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ