সিলেটে ২০ লাখ টাকা লুটের ঘটনায় মো. হিরা মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের পরিচয়
গ্রেফতারকৃত হিরা মিয়া সিলেটের কোতোয়ালি থানার খাদিমনগর ইউনিয়নের বিআরটিসি মির মহল্লার মো. আব্দুল জব্বারের পুত্র। তার বিরুদ্ধে ৬টি ডাকাতি ও দস্যুতার মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
ঘটনার বিবরণ
জানা যায়, গত ১১ মে ইসলামী ব্যাংক গোলাপগঞ্জ শাখা থেকে রাজাগঞ্জ এজেন্ট ব্যাংকের জন্য ২০ লাখ টাকা নিয়ে যাওয়ার পথে পৌর এলাকার দাড়িপাতন চত্বর থেকে সিএনজিচালিত অটোরিকশা আটকিয়ে ফিল্মি কায়দায় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ২০ লাখ টাকা ডাকাতি হয়।
এ ঘটনায় রাজাগঞ্জ এজেন্ট ব্যাংকের স্টাফ মোহাম্মদ আলী গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা করেন। এ মামলায় তদন্তে পাওয়া আসামি মো. হিরা মিয়াকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ আরিফুল ইসলাম। পুলিশ জানায়, হিরা মিয়ার বিরুদ্ধে পূর্বের ৬টি ডাকাতি ও দস্যুতার মামলা রয়েছে।



