অলংকরণ: এস এম রাকিবুর রহমান
ভোরের কুয়াশা ভেদ করে যখন সূর্যের প্রথম আলো নামে, ঠিক তখনই মাঠের আলপথে বেরিয়ে পড়ে কৃষক। সে ভোরের সঙ্গে জেগে ওঠা এক নীরব সংগ্রামের নাম। তার হাতে জীবনের গল্প মাটির দাগ লেগে থাকা খসখসে তালু, কাঁধে ভর করে থাকা দিনের পর দিনের পরিশ্রম। নীরব আকাশের নিচে সে কথা বলে না, তবু তার প্রতিটা পা ফেলার শব্দে শোনা যায় দায়িত্বের ভার।
এই আলো, এই সবুজ, এই শান্ত সকাল—সবকিছুর পেছনে লুকিয়ে থাকে তার ঘাম। সূর্য উঠলে যেমন মাঠ জেগে ওঠে, তেমনই সেই কৃষকের হাতে জেগে ওঠে আমাদের দেশ।
কত কষ্ট, কত শ্রম, কত ত্যাগের বিনিময়ে তিনি পতিত জমিতে চাষাবাদ করেন। তবু প্রশ্ন জাগে—এই হাড়ভাঙা পরিশ্রমের প্রাপ্য কি তিনি পান? সম্মানের আলো কি ছুঁয়ে যায় তাঁর দোরগোড়ায়? উত্তরটা আমরা সবাই জানি… তবু আমরা নীরব!
বন্ধুদের লেখা থেকে আরও পড়ুন
বন্ধুসভা কবিতা/ছড়াকবিতা



