নওগাঁয় প্রচণ্ড ঝড়ে ঘরবাড়ি ও দোকানপাট লন্ডভন্ড, বিদ্যুৎ বিচ্ছিন্ন
নওগাঁয় ঝড়ে ঘরবাড়ি ও দোকানপাট ক্ষতিগ্রস্ত

নওগাঁর পত্নীতলা উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া প্রচণ্ড ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে ঘরবাড়ি ও দোকানপাট। মাটিতে নুয়ে পড়ে ধানক্ষেত। গাছপালা ভেঙে বিদ্যুতের খুঁটি ও তারের ওপর পড়ায় বিভিন্ন এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ঝড়ের তাণ্ডব

রবিবার (১৭ মে) রাত ১২টার পর থেকেই দফায় দফায় উপজেলার বিভিন্ন এলাকায় আঘাত হানে এই ঝড়। স্থানীয়রা জানান, রাত ১২টার পর থেকেই দফায় দফায় শুরু হয় ঝড়-বৃষ্টি। এতে উপজেলার ছোট চাঁদপুর, বড় চাঁদপুর, হরিরামপুর, মাহমুদপুর, চকজয়রাম, ঠুকনিপাড়া, নতুনহাট, পালসাসহ বিভিন্ন গ্রামের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

ঝড়ের তীব্রতায় অনেক কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি ও দোকানপাট লন্ডভন্ড হয়েছে। বড় বড় গাছ উপড়ে চাপা পড়ে ভেঙে গেছে ঘরবাড়ি। অনেক জায়গায় গাছপালা ভেঙে সড়কে পড়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিচ্ছিন্ন হয়ে পড়ে বিদ্যুৎ সরবরাহ। ঝড়ের সময় মেঘের গর্জন ও বিজলির ঝলকানিতে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ক্ষতিগ্রস্তদের বক্তব্য

ছোট চাঁদপুর গ্রামের শামসুল আলম বলেন, ‘এক সপ্তাহ আগেই টিন দিয়ে ঘর তৈরি করি। রাতের ঝড়ে আমার ঘরের চাল উড়ে গেছে। এতে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি।’

হরিরামপুর গ্রামে আমিনুল বলেন, ‘কিছু বুঝে ওঠার আগেই আমার ঘর ঝড়ে লন্ডভন্ড গেছে। ঘরের সব চাল উড়ে গেছে। এখন খোলা আকাশের নিচে বসবাস করছি।’

প্রশাসনের কার্যক্রম

এ বিষয়ে পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা বলেন, ‘উপজেলার কয়েকটি ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার খবর পেয়েছি। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করে ক্ষয়ক্ষতির সঠিক হিসাব নিরূপণের কাজ চলছে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ