মৎস্য ও প্রাণিসম্পদ খাত নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন ফিশারিজ অ্যান্ড লাইভস্টক জার্নালিস্টস ফোরামের (এফএলজেএফ) ২০২৬-২৮ সেশনের জন্য ১১ সদস্যের একটি নতুন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে দৈনিক আমার বাঙলার বিশেষ প্রতিনিধি তরিকুল ইসলাম সুমন সভাপতি এবং সমকালের সিনিয়র রিপোর্টার জাহিদুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নতুন কমিটি ঘোষণা
শনিবার (১৬ মে) রাজধানীর একটি হোটেলে সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভায় এই নতুন কমিটি ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মহসীনুল করিম লেবু। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মামুন হাসান ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আবু আলী।
কমিটির অন্যান্য সদস্য
কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সহসভাপতি মোহম্মদ নঈমুদ্দীন (রাইজিংবিডি), যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজীদ মুন্সী (আলোকিত স্বদেশ), অর্থ সম্পাদক শাহজাহান মোল্লা (আমাদের সময়), সাংগঠনিক সম্পাদক শওকত আলী (দেশ রুপান্তর) ও দফতর সম্পাদক মো. বেলাল হোসেন (আমার দেশ)।
কার্যনির্বাহী সদস্যরা হলেন: জলিল মুন্না রায়হান (ইত্তেফাক), কাওসার আজম (নয়া দিগন্ত), নাসির উদ্দিন (বাংলাদেশ টেলিভিশন) ও শাহাদাৎ হোসেন বিপ্লব (বিজনেস স্ট্যান্ডার্ড)।



