জ্বালানি সংকটে সাইকেলই সেরা বাহন, বাঁচাবে সময় ও অর্থ
জ্বালানি সংকটে সাইকেলই সেরা বাহন, বাঁচাবে সময় ও অর্থ

বিশ্বজুড়ে জ্বালানি সংকট চলছে কয়েক মাস ধরে। ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানির দাম বেড়েছে, পাম্পে লম্বা লাইন পড়ছে। রাস্তায় যানবাহনের জ্বালানির চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন পাম্প মালিকরা। এমন পরিস্থিতিতে স্বল্প দূরত্বের যাতায়াতে সাইকেল হতে পারে প্রিয় বাহন। সাইক্লিং সময় ও অর্থ বাঁচাতে পারে।

যানজট নিরসনে সাইক্লিং

যানজট নিরসনে সাইক্লিং একটি অসাধারণ মাধ্যম। শহরে যানজট থেকে বাঁচতে সাইকেল হতে পারে বিপদের বন্ধু। কম জায়গা লাগায় সাইকেলের যানজটে আটকে পড়ার সম্ভাবনা শূন্যের কোঠায়। বিশেষ করে রাজধানী বা বড় শহরে যে পরিমাণ যানজট থাকে, সেখানে সাইকেল ব্যবহার করলে এই সমস্যা অনেক কমে যায়।

পরিবেশদূষণ রোধ

সাইকেল চালাতে তেল বা মবিলের প্রয়োজন নেই, দরকার শুধু কায়িক শ্রম। দুই চাকার সাইকেল প্যাডেল চাপলেই চলে। কোনো জ্বালানি ব্যবহার না করায় পরিবেশ দূষিত হয় না। মাইলের পর মাইল চালালেও পরিবেশের কোনো ক্ষতি হয় না, বরং পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শারীরিক স্বাস্থ্য ভালো থাকে

শরীর ও মনকে চাঙা রাখতে সাইক্লিংয়ের বিকল্প নেই। সাইকেল চালানো শারীরিক ব্যায়াম, যা স্বাস্থ্যের জন্য উপকারী। যে কোনো বয়সের মানুষের জন্য পরিমিত সাইক্লিং শরীর ও মনকে তাজা রাখে।

বাঁচবে সময় ও অর্থ

সময় ও অর্থ বাঁচাতে সাইক্লিং আশীর্বাদ হয়ে উঠতে পারে। স্বল্প দূরত্বের রাস্তায় বা অর্থের অপচয় ঠেকাতে সাইকেল হতে পারে বিকল্প যানবাহন। ঘণ্টার পর ঘণ্টা জ্যামে দাঁড়িয়ে না থেকে ফাঁকফোকর দিয়ে বের হয়ে সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে সাইকেল অপরিহার্য। চাকরিজীবী বা ব্যবসায়ী হলে টাইম ম্যানেজমেন্টের জন্য সাইকেল ব্যবহারে ফিরতে হবে।

সহজলভ্য

সাইকেল খুব সহজেই কম বাজেটে কেনা যায়। কেনার জন্য কাঁড়ি কাঁড়ি টাকা গুনতে হবে না। দশ হাজার থেকে লাখ টাকার মধ্যে শখের সাইকেল কিনতে পারেন। লাগবে না লাইসেন্স। স্বল্প খরচে পাওয়া যায় বলে ধনী-গরিব সবাই চাইলেই কিনতে পারে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

যেসব রোগ থেকে মুক্তি মিলবে

সাইকেল চালানো হার্টকে শক্তিশালী করে, হৃদরোগের ঝুঁকি কমায়। এটি শরীরে ইনসুলিন কার্যকারিতা বাড়ায়, ডায়াবেটিসের ঝুঁকি কমায়। শরীরের ক্যালরি বার্ন হয়, ফলে স্থূলতা কমে। মস্তিষ্কে হরমোন তৈরি করে। হাঁটু ও পায়ের পেশি শক্ত হয়। শ্বাসপ্রশ্বাসের ক্ষমতা বাড়ে।

সাইকেল চালানো ভালো বলে সারাক্ষণ বা দীর্ঘ সময় ধরে সাইকেল নিয়ে পড়ে থাকবেন না। নিয়ম করে প্রতিদিন ৩০ থেকে ৪০ মিনিট সাইকেল চালান। খালি পেটে না চালানোই ভালো। ক্লান্ত লাগলে বিশ্রাম নিন।

সাবেক সভাপতি, চাঁদপুর বন্ধুসভা