মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণ, দগ্ধ ১২
মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণ, দগ্ধ ১২

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন কর্মকর্তা ও কর্মচারী দগ্ধ হয়েছেন। বুধবার (১৩ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বিস্ফোরণের বিবরণ

জানা গেছে, দুপুর ১টার দিকে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে কর্মকর্তা-কর্মচারীরা খাবার খাচ্ছিলেন। এ সময় হঠাৎ ক্যান্টিনের ভেতরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লাইনের লিকেজ থেকেই এ বিস্ফোরণের সূত্রপাত। বিস্ফোরণের পরপরই আগুন ছড়িয়ে পড়লে ক্যান্টিনে থাকা কয়েকজন কর্মী দগ্ধ হন। পরে সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে ঢাকায় নিয়ে আসেন।

দগ্ধদের তালিকা

দগ্ধরা হলেন— নাজমুল শেখ (৪০), সাইফুল ইসলাম (৩০), রামিজুল (৪৫), আমির (২৫), শঙ্কর (২৫), কাউসার (৩০), তুহিন শেখ (৩০), মনির হোসেন (৪৫), আল-আমিন (৪০), ওসমান গনি (৩০), সুপ্রভাত ঘোষ (৪২) ও বদরুল হায়দার (৫০)। তাদের বেশিরভাগের হাত, মুখ ও পায়ের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে বলে জানা গেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চিকিৎসা অবস্থা

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, দগ্ধ ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের শরীরের কত শতাংশ পুড়েছে, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ