প্রখর রোদে গামছা দিয়ে বিশেষ কায়দায় বানানো মাথাইল পরে খেতে কাজ করছেন তিনি। বিষ্ণুপুর, ঈশান গোপালপুর, ফরিদপুর, ১২ মেছবি: আলীমুজ্জামান
ফুলের দিকে উড়ে চলেছে ছোট্ট মৌটুসি পাখি। কাটাছড়ি, রাঙামাটি, ১৩ মেছবি: সুপ্রিয় চাকমা
লাল জবার ওপর মিঠে রোদের আভা। কাটাছড়ি, রাঙামাটি, ১৩ মেছবি: সুপ্রিয় চাকমা
সাইকেলে বাঁধা ঝুড়িতে মাছ নিয়ে বিক্রি করতে চলেছেন তাঁরা। রায়েরমহল, খুলনা, ১৩ মেছবি: সাদ্দাম হোসেন
গাছ থেকে পেড়ে নেওয়া হচ্ছে লিচু। পাকুন্দিয়া, কিশোরগঞ্জ, ১৩ মেছবি: তাফসিলুল আজিজ
সবুজ পাতার ফাঁক গলে মাথা উঁচু করে রয়েছে হলুদ একটি ফুল। রায়েরমহল, খুলনা, ১৩ মেছবি: সাদ্দাম হোসেন
গাছে ঝুলছে কাঁচা–পাকা আম। ডাঙ্গী, ফরিদপুর, ১৩ মেছবি: আলীমুজ্জামান
বিক্রির জন্য সড়কের পাশে স্তূপ করে রাখা হয়েছে তাল। শিক্ষা অফিসের সামনে, রংপুর, ১৩ মেছবি: মঈনুল ইসলাম
ধান কাটার কাজ শেষে দল বেঁধে বাড়িতে ফিরছেন শ্রমিকেরা। পুলিশ লাইনস এলাকা, রংপুর, ১৩ মেছবি: মঈনুল ইসলাম
উল্টো পথে আসা ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেছে বাসটি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, রায়পুর, দাউদকান্দি, কুমিল্লা, ১৩ মেছবি: আবদুর রহমান ঢালী



