মহিলাবিষয়ক অধিদপ্তরে ৬ পদে ৭৩১ জনের নিয়োগ, আবেদন শুরু ৮ জুলাই
মহিলাবিষয়ক অধিদপ্তরে ৬ পদে ৭৩১ জনের নিয়োগ

মহিলাবিষয়ক অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত ৬টি শূন্য পদে মোট ৭৩১ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। আবেদন শুরু হবে ৮ জুলাই ২০২৬ থেকে।

পদ ও সংখ্যা

নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদসমূহ হলো: সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর (২টি), ট্রেড ইন্সট্রাক্টর (জেলা) (৯৭টি), সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (৬টি), ডে-কেয়ার ইনচার্জ (২৫টি), অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (১৬৩টি) এবং অফিস সহায়ক (৪৩৮টি)। ট্রেড ইন্সট্রাক্টর পদের মধ্যে দরজিবিজ্ঞান ৫৩টি, বুটিক বাটিক ২২টি এবং নকশিকাঁথা ২২টি পদ রয়েছে।

বেতন ও যোগ্যতা

সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর পদের বেতন স্কেল ১১,০০০-২৬,৫৯০ টাকা এবং গ্রেড ১৩তম। আবেদনের জন্য ন্যূনতম উচ্চমাধ্যমিক পাসসহ ইংরেজিতে প্রতি মিনিটে ৮০ শব্দ সাঁটলিপি ও ৩০ শব্দ টাইপ এবং বাংলায় ৫০ শব্দ সাঁটলিপি ও ২৫ শব্দ টাইপের গতি প্রয়োজন। ট্রেড ইন্সট্রাক্টর পদের বেতন স্কেল একই, তবে যোগ্যতা হিসেবে সংশ্লিষ্ট ট্রেডে ন্যূনতম ডিপ্লোমা বা ১০ বছরের অভিজ্ঞতা প্রয়োজন; মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের বেতন ১০,২০০-২৪,৬৮০ টাকা (১৪তম গ্রেড) এবং ইংরেজিতে ৭০ শব্দ সাঁটলিপি ও ২৮ শব্দ টাইপ, বাংলায় ৪৫ শব্দ সাঁটলিপি ও ২৫ শব্দ টাইপের গতি প্রয়োজন। ডে-কেয়ার ইনচার্জ পদের বেতন একই (১৪তম গ্রেড); শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং এইচএসসি বা এসএসসি পাসসহ শিশুযত্ন ও নার্সিংয়ে অভিজ্ঞতা প্রয়োজন। অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা (১৬তম গ্রেড); উচ্চমাধ্যমিক পাস ও টাইপিং গতি ইংরেজিতে ২৮ শব্দ/বাংলায় ২০ শব্দ প্রতি মিনিটে প্রয়োজন। অফিস সহায়ক পদের বেতন ৮,২৫০-২০,০১০ টাকা (২০তম গ্রেড); ন্যূনতম অষ্টম শ্রেণি পাস প্রয়োজন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বয়সসীমা

১ জুলাই ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে। ট্রেড ইন্সট্রাক্টর পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩৫ বছর পর্যন্ত গ্রহণযোগ্য। বয়স প্রমাণে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের অনলাইনে dwa.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফর্মে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতাসহ সব শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে; অন্যথায় নির্বাচিত হলে অন্যান্য সনদ অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না। মহিলাবিষয়ক অধিদপ্তরের ওয়েবসাইট এবং কিউআর কোড স্ক্যানের মাধ্যমে টেলিটকের জব পোর্টাল alljobs.teletalk.com.bd থেকেও বিজ্ঞপ্তি পাওয়া যাবে। চূড়ান্ত সুপারিশে সরকারের সর্বশেষ কোটানীতি অনুসরণ করা হবে।

আবেদনের সময়সীমা

আবেদন শুরুর তারিখ: ৮ জুলাই ২০২৬ (সকাল ১০টা) এবং শেষ তারিখ: ২৮ জুলাই ২০২৬ (বিকাল ৪টা)। ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীরা অনলাইনে আবেদন সাবমিটের সময় থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দেবেন।