আরএফএল গ্রুপ জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির রিগাল ফার্নিচারের আর্কিটেক্ট বিভাগে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও) পদে নিয়োগ দেওয়া হবে। মোট ১০ জনকে এই পদে নেওয়া হবে।
পদের বিবরণ ও আবেদনের সময়সীমা
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও)। বিভাগ: আর্কিটেক্ট (রিগাল ফার্নিচার)। চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইম। কর্মস্থল: নারায়ণগঞ্জ। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। ন্যূনতম বয়স ২২ বছর। বেতন আলোচনা সাপেক্ষে।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আগামী ২৯ জুলাই ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ শুরু হয়েছে ২৯ জুন ২০২৬ থেকে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
প্রার্থীদের আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এছাড়া পণ্যের ডিজাইনের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার ব্যবহার করে CAD মডেল ও কারিগরি ড্রয়িং তৈরি, সংশোধন এবং রক্ষণাবেক্ষণে দক্ষ হতে হবে। উৎপাদনযোগ্যতা, নির্ভুলতা ও ডিজাইন স্পেসিফিকেশন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। নতুন আসবাবপত্র ডিজাইন ও উন্নয়নের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
সুযোগ-সুবিধা
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে—৬ মাসের প্রবেশনকাল শেষে কর্মদক্ষতার ভিত্তিতে বেতন পর্যালোচনা, আবাসন সুবিধা, মোবাইল বিল, ভ্রমণ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, দুপুর ও রাতের খাবারের ব্যবস্থা, বার্ষিক ইনক্রিমেন্ট, বছরে দুটি উৎসব বোনাস, লিভ এনক্যাশমেন্ট এবং প্রাণ-আরএফএলের আউটলেটগুলো থেকে ছাড়ে ও বাকিতে পণ্য কেনার সুযোগ।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে যেতে পারেন। আবেদনের শেষ সময়: ২৯ জুলাই ২০২৬।



