জাতীয় ক্রীড়া পরিষদে ৪৯ জনের নিয়োগ, আবেদন শুরু
জাতীয় ক্রীড়া পরিষদে ৪৯ জনের নিয়োগ, আবেদন শুরু

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে জাতীয় ক্রীড়া পরিষদ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাজস্ব খাতভুক্ত একাধিক পদে মোট ৪৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩০ জুলাই ২০২৬ বিকাল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদ ও সংখ্যা

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৪টি পদের মধ্যে প্রশাসক (ধানমন্ডি অঞ্চল) ১টি, সহকারী স্থপতি ১টি, প্রশিক্ষক ২৪টি, উপসহকারী প্রকৌশলী (সিভিল) ৮টি, উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল/যান্ত্রিক) ৪টি, উপসহকারী প্রকৌশলী (ডিপ্লোমা স্থপতি) ১টি, সহকারী পরিকল্পনা ও গবেষণা অফিসার ১টি, গ্রন্থাগারিক ১টি, রিপোর্টার ১টি, ইনস্ট্রাক্ট্রেস ১টি, সার্ভেয়ার ১টি, কার্যসহকারী ৩টি, সহকারী স্যানিটারি ইন্সপেক্টর ১টি এবং মালি ১টি পদ রয়েছে।

বেতন ও গ্রেড

প্রশাসক ও সহকারী স্থপতি পদে বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড ৯)। প্রশিক্ষক, উপসহকারী প্রকৌশলী (সিভিল, ইলেকট্রিক্যাল/যান্ত্রিক, ডিপ্লোমা স্থপতি), সহকারী পরিকল্পনা ও গবেষণা অফিসার এবং গ্রন্থাগারিক পদে বেতন ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড ১০)। রিপোর্টার ও ইনস্ট্রাক্ট্রেস পদে বেতন ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড ১১)। সার্ভেয়ার পদে বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)। কার্যসহকারী, সহকারী স্যানিটারি ইন্সপেক্টর ও মালি পদে বেতন ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড ১৮)।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বয়সসীমা ও আবেদন

বয়সসীমা ১ জুলাই ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর। আগ্রহী প্রার্থীরা https://nsc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ৩০ জুলাই ২০২৬, বিকাল ৫টা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ