বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে ইলেক্ট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি (ইজিবি) ৭টি পদে ২০ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি স্থায়ী ভিত্তিতে নারী-পুরুষ উভয় প্রার্থী নিয়োগ দেবে। কর্মস্থল হবে ঢাকা।
আবেদনের যোগ্যতা ও বয়সসীমা
আবেদনকারীদের বয়স ১৫ জুলাই ২০২৬ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। তবে ৭ নং পদের ক্ষেত্রে বয়স ৪৮ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের জন্য কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আবেদন প্রক্রিয়া ও ফি
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০x৩০০ সাইজের ছবি ও ৩০০x৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
পরীক্ষার ফি টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পাঠাতে হবে। ১-৩ নং পদের জন্য ২২৩ টাকা এবং ৪-৭ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা
আবেদন শুরু হবে ১ জুলাই ২০২৬ সকাল ১০টা থেকে এবং শেষ হবে ১৫ জুলাই ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত।



