সরকারি চাকরিতে শূন্য পদ ৫ লাখ ২১ হাজার ৯২২টি
সরকারি চাকরিতে শূন্য পদ ৫ লাখ ২১ হাজার

দেশের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি দপ্তরে বর্তমানে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে। অন্যদিকে সরকারি চাকরিতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ১৪ লাখ ৬৪ হাজার ৩৫০ জন। মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যার এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

শীর্ষ চার স্তরে শূন্য পদ ৮৫৮টি

প্রতিমন্ত্রী জানান, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সরকারি কর্মচারীদের হালনাগাদ জনবল পরিসংখ্যান অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি দপ্তরে মোট ৫ লাখ ২১ হাজার ৯২২টি অনুমোদিত পদ শূন্য রয়েছে। তিনি আরও জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন শীর্ষ পর্যায়ের পদগুলোর মধ্যে সিনিয়র সচিব ও সচিবের ৬৯টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত রয়েছেন ৬৭ জন। অতিরিক্ত সচিবের ৩৬৮টি পদের বিপরীতে রয়েছেন ৩৭৮ জন, যুগ্ম সচিবের ১ হাজার ১১৬টি পদের বিপরীতে ৮৯৩ জন এবং উপসচিবের ২ হাজার ২৪৫টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন ১ হাজার ৬৪৫ জন। সব মিলিয়ে এই চার স্তরে ৩ হাজার ৭৯৮টি অনুমোদিত পদের বিপরীতে বর্তমানে কর্মরত আছেন ২ হাজার ৯৪০ জন কর্মকর্তা।

অতিরিক্ত জনবল নিয়োগের সুযোগ নেই

অতিরিক্ত জনবল নিয়োগের বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, প্রচলিত আইন ও বিধিমালা অনুযায়ী অনুমোদিত পদের বাইরে অতিরিক্ত জনবল নিয়োগের কোনো সুযোগ নেই।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ