খাদ্য মন্ত্রণালয়ে জনবল নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। মন্ত্রণালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩টি পদে মোট ১৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ২৬ জুন ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন। এই নিয়োগে এসএসসি পাস চাকরিপ্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।
আবেদনের সময়সীমা ও পদ্ধতি
আবেদন শুরু হয়েছে ৪ জুন ২০২৬ সকাল ১০টা থেকে এবং শেষ হবে ২৬ জুন ২০২৬ বিকেল ৫টায়। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদনের সঙ্গে ৩০০x৩০০ পিক্সেলের ছবি ও ৩০০x৮০ পিক্সেলের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে বা অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
বয়সসীমা
আবেদনের জন্য ১ জুন ২০২৬ তারিখে বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে। তবে ১ ও ২ নম্বর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের জন্য কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
পদসমূহের বিবরণ
১. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২টি; গ্রেড: ১৩; বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা। যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ৪৫ ও ইংরেজিতে সর্বনিম্ন ৭০ শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ২৫ ও ইংরেজিতে সর্বনিম্ন ৩০ শব্দ।
২. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১টি; গ্রেড: ১৬; বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা। যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ২০ ও ইংরেজিতে সর্বনিম্ন ২০ শব্দ।
৩. অফিস সহায়ক
পদসংখ্যা: ১টি; গ্রেড: ২০; বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা। যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় পাস।
আবেদন ফি
আবেদন ফি টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে পাঠাতে হবে। ১ ও ২ নম্বর পদের জন্য ফি ১১২ টাকা এবং ৩ নম্বর পদের জন্য ৫৬ টাকা। ফি অফেরতযোগ্য এবং ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।



