মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে ৪৩১ পদে নিয়োগ শুরু
মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে ৪৩১ পদে নিয়োগ

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১৩ থেকে ২০তম গ্রেডে ২১ পদে ৪৩১ জন কর্মী নিয়োগ দেবে। ১৬ জুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন ১৮ জুন সকাল ১০টায় শুরু হয়েছে। আগ্রহীরা ১৭ জুলাই বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনে।

পদের নাম ও সংখ্যা

  • কম্পিউটার অপারেটর: ১টি
  • সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর: ২টি
  • সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ৩টি
  • লাইব্রেরিয়ান (ইউডিএ): ১টি
  • সহকারী লাইব্রেরিয়ান (ইউডিএ): ১টি
  • গাড়িচালক: ৪টি
  • অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৫৪টি
  • হিসাব সহকারী (এলডিএ): ৩১টি
  • সহকারী স্টোরকিপার: ১০টি
  • সেলসম্যান: ১টি
  • পানি পাম্পচালক/পাম্পচালক: ৩টি
  • অফিস সহায়ক: ৩২টি
  • নিরাপত্তা প্রহরী: ৩টি
  • পোর্টার: ৮৭টি
  • পরিচ্ছন্নতাকর্মী: ১টি
  • কপিহোল্ডার: ২৩টি
  • সহকারী চেকার: ৬টি
  • মেকানিক (মেকানিক্যাল): ১টি
  • ইলেকট্রিশিয়ান: ১টি
  • বাইন্ডার: ১৬২টি
  • কাউন্টার (প্রেসের জন্য): ২টি

চাকরির ধরন ও যোগ্যতা

চাকরির ধরন পূর্ণকালীন (স্থায়ী)। নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। কর্মস্থল দেশের যেকোনো স্থানে। প্রার্থীর বয়স ১৮-৩২ বছর (১ জুন ২০২৬ তারিখ)। তবে ২, ৩ ও ৮ নম্বর পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন সাবমিট করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আবেদনের সময়সীমা

আবেদন শুরু ১৮ জুন ২০২৬ সকাল ১০টায় এবং শেষ ১৭ জুলাই ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।

পরীক্ষার ফি

১৩ থেকে ১৬তম গ্রেডের পদের জন্য মোট ১১২ টাকা এবং ১৭ থেকে ২০তম গ্রেডের পদের জন্য মোট ৫৬ টাকা জমা দিতে হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিশেষ দ্রষ্টব্য

যাঁরা এর আগে ২০২৩ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করেছেন, তাঁদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।