বাংলাদেশ নৌবাহিনীর অধীন চিটাগাং ড্রাই ডক লিমিটেডে মানবসম্পদ বিভাগে জনবল নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ১৫ জুলাই ২০২৬।
চাকরির বিবরণ
১. পদের নাম: প্রশিক্ষণ ও কল্যাণ কর্মকর্তা, মানবসম্পদ বিভাগ
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক (সম্মান) ডিগ্রি ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম চার বছরের চাকরির অভিজ্ঞতা, অথবা স্নাতকোত্তর ডিগ্রি ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের চাকরির অভিজ্ঞতা।
বয়সসীমা: অনূর্ধ্ব ৩২ বছর (বিশেষ অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য)।
বেতন স্কেল: (গ্রেড ৯) ২২,০০০–৫৩,০৬০ টাকা।
আবেদনের নিয়ম
প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র ‘চিটাগাং ড্রাই ডক লিমিটেড, বাংলাদেশ নৌবাহিনী’ বরাবর আবেদন করতে হবে। খামের ওপর আবেদনকৃত পদের নাম ও বিজ্ঞপ্তির সূত্র নম্বর উল্লেখ করতে হবে।
নির্ধারিত আবেদন ফরম প্রতিষ্ঠান থেকে সরাসরি সংগ্রহ করা যাবে। এ ছাড়া প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড করে আবেদন করা যাবে।
এ ছাড়া প্রতিষ্ঠানের ওয়েবসাইটের Career অপশনে গিয়ে Apply Online এর মাধ্যমেও আবেদন করা যাবে।
আবেদন ফি: ২০০ টাকা।
আবেদনের শেষ তারিখ: ১৫ জুলাই ২০২৬, বিকেল ৪টা ৩০ মিনিট।



