ব্র্যাকের সিনিয়র অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ৩০ জুন পর্যন্ত
ব্র্যাকের সিনিয়র অফিসার পদে নিয়োগ, আবেদন ৩০ জুন পর্যন্ত

ব্র্যাকের সিনিয়র অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি

বেসরকারি সংস্থা ব্র্যাক ইনকোয়ারি, এইচসিএমপি বিভাগে ‘সিনিয়র অফিসার’ পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ২১ জুন এ বিজ্ঞপ্তি প্রকাশ করে এবং আবেদনের শেষ তারিখ ৩০ জুন ২০২৬ নির্ধারণ করা হয়েছে।

পদসংখ্যা ও বেতন

পদসংখ্যা নির্ধারিত নয়। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

অন্যান্য সুযোগ-সুবিধা

সাপ্তাহিক ছুটি ২ দিন, স্বাস্থ্য ও জীবনবিমা, পিতৃত্ব/মাতৃত্বকালীন ছুটি, উৎসব বোনাস, মোবাইল বিল এবং সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রার্থীর যোগ্যতা ও কর্মস্থল

প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে। কর্মস্থল কক্সবাজার। আবেদনের জন্য স্নাতকোত্তর ডিগ্রি, কম্পিউটার অফিসে ও আইটি বিষয়ে দক্ষতা এবং ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা আবেদনের পদ্ধতিসহ বিস্তারিত জানতে ব্র্যাকের ওয়েবসাইটে ক্লিক করতে পারেন। আবেদনের শেষ তারিখ ৩০ জুন ২০২৬।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ