বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য একটি বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৩তম থেকে ১৯তম গ্রেড পর্যন্ত বিভিন্ন কারিগরি পদে এই নিয়োগ প্রক্রিয়া চলছে। বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।
আবেদনের যোগ্যতা ও বয়সসীমা
আবেদনকারীদের বয়স ২০২৬ সালের ১৩ এপ্রিলের হিসাবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। নিম্নে পদের বিবরণ দেওয়া হলো:
- ড্রাফটসম্যান (গ্রেড-১৩): পদসংখ্যা ১টি। এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ ড্রাফটসম্যানশিপ (মেকানিক্যাল/শিপ বিল্ডিং অথবা অটোকার্ড) দুই বছরের ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে। বেতন স্কেল ১১,০০০-২৬,৫৯০ টাকা।
- সহকারী লিডিংম্যান (গ্রেড-১৪): পদসংখ্যা ৮টি। এইচএসসি (ভোকেশনাল) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে এক বছরের বাস্তব অভিজ্ঞতা; অথবা এসএসসি (ভোকেশনাল) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা; অথবা এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বেতন স্কেল ১০,২০০-২৪,৬৮০ টাকা।
- হাইলি স্কিল্ড মিস্ত্রি (গ্রেড-১৪): পদসংখ্যা ১৪টি। শিক্ষাগত যোগ্যতা সহকারী লিডিংম্যানের অনুরূপ। বেতন স্কেল ১০,২০০-২৪,৬৮০ টাকা।
- হাইলি স্কিল্ড (গ্রেড-১৫): পদসংখ্যা ১২টি। এইচএসসি (ভোকেশনাল) বা সমমানের পরীক্ষা উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে এক বছরের বাস্তব অভিজ্ঞতা; অথবা এসএসসি (ভোকেশনাল) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা; অথবা এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট ট্রেড কোর্স উত্তীর্ণ। বেতন স্কেল ৯,৭০০-২৩,৪৯০ টাকা।
- হাইলি স্কিল্ড (গ্রেড-১৬): পদসংখ্যা ২২টি। এইচএসসি (ভোকেশনাল) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে ছয় মাসের বাস্তব অভিজ্ঞতা; অথবা এসএসসি (ভোকেশনাল) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা; অথবা এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট ট্রেড কোর্সে উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে ছয় মাসের বাস্তব অভিজ্ঞতা। বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা।
- স্কিল্ড গ্রেড (গ্রেড-১৭): পদসংখ্যা ২৫টি। এসএসসি বা সমমান এবং ট্রেড কোর্স উত্তীর্ণ; অথবা এসএসসি (ভোকেশনাল) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বেতন স্কেল ৯,০০০-২১,৮০০ টাকা।
- সেমি স্কিল্ড (গ্রেড-১৮): পদসংখ্যা ২৩টি। এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ ট্রেড কোর্স সার্টিফিকেটধারী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা; অথবা এসএসসি (ভোকেশনাল) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বেতন স্কেল ৮,৮০০-২১,৩১০ টাকা।
- সেমি স্কিল্ড (গ্রেড-১৯): পদসংখ্যা ৫টি। এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বেতন স্কেল ৮,৫০০-২০,৫৭০ টাকা।
আবেদনের পদ্ধতি ও ফি জমা
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রথমে লিংকে প্রবেশ করে পদ নির্বাচন করে আবেদন ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। ৩০০x৩০০ পিক্সেলের ছবি এবং ৩০০x৮০ পিক্সেলের স্বাক্ষর আপলোড করতে হবে। সফলভাবে আবেদন জমা দেওয়ার পর একটি ইউজার আইডি (User ID) পাবেন আবেদনকারী প্রার্থী।
আবেদন ফি জমা দেওয়ার জন্য User ID ব্যবহার করে আবেদন করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিম থেকে এসএমএসের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। আবেদনের পদ্ধতি, আবেদনের বিস্তারিত তথ্য জানা যাবে লিঙ্কে।
আবেদনের শেষ সময়
আবেদনের শেষ সময় আগামী ৬ মে, ২০২৬। দ্রুত আবেদন করার জন্য প্রার্থীদের অনলাইন পোর্টালে ভিজিট করার পরামর্শ দেওয়া হচ্ছে।



