আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ টোব্যাকো কোম্পানি লিমিটেড ‘হিসাবরক্ষক (ডিপো)’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ২৯ এপ্রিল থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ৫ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্বাচিতরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
নিয়োগ সংক্রান্ত তথ্য
- প্রতিষ্ঠান: আকিজ টোব্যাকো কোম্পানি লিমিটেড
- চাকরির ধরন: বেসরকারি (ফুলটাইম)
- পদ: হিসাবরক্ষক (ডিপো)
- পদসংখ্যা: নির্ধারিত নয়
- প্রকাশের তারিখ: ২৯ এপ্রিল ২০২৬
- আবেদন শুরু: ২৯ এপ্রিল ২০২৬
- আবেদনের শেষ সময়: ৫ মে ২০২৬
যোগ্যতা ও শর্ত
- শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রি
- অভিজ্ঞতা: প্রয়োজন নেই
- দক্ষতা: কম্পিউটার ও সংশ্লিষ্ট সফটওয়্যার ব্যবহারে পারদর্শিতা
- প্রার্থীর ধরন: শুধুমাত্র পুরুষ
- বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর
কর্মস্থল ও বেতন
- কর্মস্থল: দেশের যেকোনো স্থান
- বেতন: মাসিক ১৯,০০০–২০,০০০ টাকা
অন্যান্য সুবিধা
নির্বাচিত প্রার্থীরা প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, মোবাইল বান্ডেল, চিকিৎসাসেবা, সন্তানের শিক্ষা সহায়তা, আবাসন সুবিধাসহ (নির্দিষ্ট পদের জন্য) টিএ/ডিএ এবং মোটরসাইকেলের জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খরচ পাবেন।
আবেদন পদ্ধতি
আগ্রহীরা আকিজের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন এবং বিস্তারিত তথ্য জানতে পারবেন। আবেদনের শেষ সময় ৫ মে ২০২৬।



