ব্র্যাক এনজিওতে চাকরি, সিনিয়র প্রজেক্ট অফিসার পদে নিয়োগ
ব্র্যাক এনজিওতে সিনিয়র প্রজেক্ট অফিসার পদে নিয়োগ

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক সম্প্রতি এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সিনিয়র প্রজেক্ট অফিসার পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে। গত ০৫ জুন থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং চলবে আগামী ১৪ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমেই আবেদন করতে পারবেন।

পদের বিবরণ

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক

পদের নাম: সিনিয়র প্রজেক্ট অফিসার

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিভাগ: ওয়াশ, এইচসিএমপি

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীদের স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ডিগ্রি হতে হবে কীটতত্ত্ব, সমাজবিজ্ঞান, উন্নয়ন অধ্যয়ন, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইউআরপি, জনস্বাস্থ্য অথবা খাদ্য ও পুষ্টি বিষয়ে।

অন্যান্য যোগ্যতা

এনজিও বা উন্নয়ন সংস্থায় কাজের দক্ষতা থাকতে হবে। কম্পিউটারে দক্ষতা যেমন এমএস-ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ইত্যাদি জানা প্রয়োজন। ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা আবশ্যক।

চাকরির ধরন ও কর্মস্থল

চাকরিটি চুক্তিভিত্তিক এবং কর্মক্ষেত্র হবে অফিসে। কর্মস্থল কক্সবাজার। প্রার্থীর ধরন নারী-পুরুষ উভয়ই। বয়সসীমা উল্লেখ নেই।

বেতন ও অন্যান্য সুবিধা

বেতন আলোচনা সাপেক্ষে। অতিরিক্ত সুবিধার মধ্যে রয়েছে মোবাইল বিল, সাপ্তাহিক দুই দিন ছুটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা, পিতৃত্ব ও মাতৃত্বকালীন ছুটি এবং সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ব্র্যাকের ওয়েবসাইটে যেতে পারেন। আবেদনের শেষ সময় ১৪ জুন ২০২৬।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ