ব্র্যাক ব্যাংকে ইউনিট প্রধান পদে নিয়োগ, আবেদনে বয়সসীমা নেই
ব্র্যাক ব্যাংকে ইউনিট প্রধান পদে নিয়োগ, বয়সসীমা নেই

স্বায়ত্তশাসিত বাণিজ্যিক ব্যাংক ব্র্যাক ব্যাংক পিএলসি তাদের গভর্নমেন্ট অ্যান্ড ইনস্টিটিউশনাল রিলেশনস, ডিপোজিট বিভাগে ইউনিট প্রধান পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৩ জুন থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং আগামী ১০ জুন পর্যন্ত আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের বিবরণ

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ব্যাংক পিএলসি
পদের নাম: ইউনিট প্রধান
বিভাগ: গভর্নমেন্ট অ্যান্ড ইনস্টিটিউশনাল রিলেশনস, ডিপোজিট
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীদের ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম, ট্রানজ্যাকশন ব্যাংকিং এবং নিয়ন্ত্রক বিধি সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা আবশ্যক। পাশাপাশি ১০ থেকে ১২ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বয়সসীমা ও কর্মস্থল

এই পদে আবেদনের জন্য বয়সসীমা নির্ধারণ করা হয়নি। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। কর্মস্থল হবে দেশের যেকোনো জায়গায়।

বেতন ও অন্যান্য সুবিধা

বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা প্রতিষ্ঠানের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১০ জুন ২০২৬। বিস্তারিত বিজ্ঞপ্তি ওয়েবসাইটে পাওয়া যাবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ