আকিজ ফুডে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ, আবেদন ৮ জুন পর্যন্ত
আকিজ ফুডে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ

আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির মেকানিক্যাল বিভাগে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি কোম্পানির নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি

  • প্রতিষ্ঠানের নাম: আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড
  • পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার
  • বিভাগ: মেকানিক্যাল
  • চাকরির ধরন: ফুলটাইম (বেসরকারি চাকরি)
  • পদসংখ্যা: নির্ধারিত নয়
  • আবেদন মাধ্যম: অনলাইন
  • আবেদন শুরু: ১ জুন ২০২৬
  • আবেদনের শেষ তারিখ: ৮ জুন ২০২৬

যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। শিল্প যন্ত্রপাতি ও রক্ষণাবেক্ষণ বিষয়ে ভালো ধারণা থাকতে হবে। পাম্প, কম্প্রেসার, কনভেয়ার, গিয়ারবক্স ও ইউটিলিটি সিস্টেম সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক। এছাড়া এমএস অফিস ব্যবহারে দক্ষতা প্রয়োজন।

অভিজ্ঞতা হিসেবে ১ থেকে ৪ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে, তবে নতুনরাও আবেদন করতে পারবেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কর্মস্থল ও সুযোগ-সুবিধা

কর্মস্থল হবে ঢাকা (ধামরাই)। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রতি বছর ইনক্রিমেন্ট, দুপুরের খাবার সুবিধা, বছরে দুটি উৎসব বোনাস এবং ওভারটাইম ভাতার সুবিধা থাকবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদনের লিংক আকিজ গ্রুপের ওয়েবসাইটে পাওয়া যাবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ