বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) অধীনে ১৩ থেকে ২০ গ্রেডের ১১০টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উৎপাদনমুখী কর্মসংস্থান কর্মসূচি (পিইপি) প্রকল্পের আওতায় এই নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে। আগ্রহী প্রার্থীদের ২৪ মে ২০২৬ তারিখের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।
পদসমূহের বিবরণ
বিজ্ঞপ্তিতে মোট ছয়টি পদের জন্য আবেদন চাওয়া হয়েছে। নিচে পদগুলোর বিস্তারিত উল্লেখ করা হলো:
১. হিসাব সহকারী
পদ সংখ্যা: ৫টি। শিক্ষাগত যোগ্যতা: দুটি দ্বিতীয় বিভাগসহ বি.কম পাস অথবা সমমানের জিপিএ। কম্পিউটারে এমএস ওয়ার্ড ও এক্সেল প্রোগ্রামে দক্ষতা থাকতে হবে। বেতন স্কেল (গ্রেড-১৩): ১১,০০০-২৬,৫৯০ টাকা।
২. মাঠ সংগঠক
পদ সংখ্যা: ৮৫টি। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি। বেতন স্কেল (গ্রেড-১৪): ১০,২০০-২৪,৬৮০ টাকা।
৩. নিম্নমান সহকারী কাম-মুদ্রাক্ষরিক (এলডিএ) / কম্পিউটার কাম ক্রেডিট অ্যাসিসটেন্ট (সিসিএ)
পদ সংখ্যা: ৭টি। শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস। কম্পিউটারে এমএস ওয়ার্ড ও এক্সেল প্রোগ্রামে জ্ঞান থাকতে হবে। ইংরেজি ও বাংলায় যথাক্রমে ৪০ ও ৩০ শব্দ টাইপের গতি থাকতে হবে। বেতন স্কেল (গ্রেড-১৬): ৯,৩০০-২২,৪৯০ টাকা।
৪. গাড়িচালক
পদ সংখ্যা: ২টি। শিক্ষাগত যোগ্যতা: বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ অষ্টম শ্রেণি পাস। বেতন স্কেল (গ্রেড-১৫): ৯,৭০০-২৩,৪৯০ টাকা।
৫. অফিস সহায়ক/ক্যাশ গার্ড/নাইট গার্ড
পদ সংখ্যা: ১০টি। শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। বেতন স্কেল (গ্রেড-২০): ৮,২৫০-২০,০১০ টাকা।
৬. ক্লিনার
পদ সংখ্যা: ১টি। শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। বেতন স্কেল (গ্রেড-২০): ৮,২৫০-২০,০১০ টাকা।
কর্মস্থল
নির্বাচিত প্রার্থীদের ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও শরীয়তপুর জেলায় কর্মস্থল নির্ধারণ করা হবে।
বয়সসীমা
আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৩০ এপ্রিল ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের ডাক বা কুরিয়ারযোগে আবেদনপত্র প্রেরণ করতে হবে। আবেদনপত্রের সাথে নিজ ঠিকানা সম্বলিত ১০ টাকার ডাকটিকিটযুক্ত ফেরৎ খাম সংযুক্ত করতে হবে। খামের উপরে আবেদনকৃত পদের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। একটি খামে একাধিক আবেদনপত্র পাঠানো হলে তা বাতিল বলে গণ্য হবে।
আবেদনের ঠিকানা: নির্বাহী পরিচালক, উৎপাদনমুখী কর্মসংস্থান কর্মসূচি (পিইপি), বিআরডিবি, এলজিইডি ভবন (৩য় তলা), জেলা পরিষদ চত্বর, কমলাপুর, ফরিদপুর।
আবেদন ফি
১ থেকে ৪ নং পদের জন্য আবেদন ফি ১০০ টাকা এবং ৫ ও ৬ নং পদের জন্য ৫০ টাকা। ফি এমআইসিআর পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে।
শর্তাবলি
- পদগুলো সম্পূর্ণ অস্থায়ী এবং শুধুমাত্র পিইপি প্রকল্পের জন্য প্রযোজ্য, যা বিআরডিবির রাজস্ব বাজেটভুক্ত নয়।
- নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের বেতন-ভাতা প্রকল্পের নিজস্ব আয় থেকে প্রদান করা হবে। বেতন-ভাতা ও বার্ষিক বৃদ্ধির জন্য ঋণ কার্যক্রমের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে।
- মাঠ সংগঠক পদের নির্বাচিত প্রার্থীদের ইউনিয়ন পর্যায়ে অবস্থান করে কাজ করতে হবে এবং এলাকার দরিদ্র ও বিত্তহীন জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করতে হবে।
- প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।
বিজ্ঞপ্তি, লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় এবং ফলাফল বিআরডিবির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।



