শক্তি ফাউন্ডেশনে ১২৩০ পদে নিয়োগ, আবেদন শেষ ৭ জুন
শক্তি ফাউন্ডেশনে ১২৩০ পদে নিয়োগ, আবেদন শেষ ৭ জুন

বেসরকারী সংস্থা ‘শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাডভান্টেজড উইমেন’ দুটি প্রোগ্রামের আওতায় জনবল নিয়োগ দেবে। মোট পদ সংখ্যা ১ হাজার ২৩০টি। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে ৭ জুন ২০২৬ এর মধ্যে।

মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম

মাইক্রোফাইন্যান্স অফিসার

পদ সংখ্যা: ১০০০টি। বয়সসীমা: ২৫-৩৫ বছর। শিক্ষাগত যোগ্যতা: নূন্যতম স্নাতক। অভিজ্ঞতা আবশ্যক নয়। প্রশিক্ষণ ভাতা ৭,০০০ টাকা (৩ সপ্তাহ), শিক্ষানবিশকালে ২২,৫০০ টাকা এবং স্থায়ীকরণের পরে ২৭,৫০০ টাকা বেতন।

জুনিয়র অ্যাকাউন্টেন্ট

পদ সংখ্যা: ২০০টি। বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক (এসএসসি ও এইচএসসিতে বানিজ্য বিভাগ বাধ্যতামূলক)। অভিজ্ঞতা আবশ্যক নয়, তবে ক্ষুদ্রঋণ কার্যক্রমে শাখা পর্যায়ে অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রশিক্ষণ ভাতা ৭,০০০ টাকা (৩ সপ্তাহ), শিক্ষানবিশকালে ২১,০০০ টাকা এবং স্থায়ীকরণের পরে ২৬,০০০ টাকা বেতন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হেলথ প্রোগ্রাম

মেডিকেল অ্যাসিস্ট্যান্ট/প্যারামেডিক

পদ সংখ্যা: ৩০টি। নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর। শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত মেডিকেল ইনস্টিটিউট থেকে ৪ বছরের MATS (ডিপ্লোমা) কোর্স অথবা ৩ বছরের প্যারামেডিক কোর্স সম্পন্ন। MATS-এর ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ১ বছরের বাস্তব অভিজ্ঞতা এবং প্যারামেডিকের ক্ষেত্রে মাঠ পর্যায়ে ২ বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বেতন: ২০,০০০ টাকা।

কর্মক্ষেত্র

ঢাকা বিভাগের (ঢাকা, গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল ও মুন্সিগঞ্জ), চট্টগ্রাম বিভাগের (ব্রাহ্মণবাড়ীয়া, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি), সিলেট বিভাগের (সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ), বরিশাল বিভাগের (ভোলা, পটুয়াখালী) জেলাসমূহ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিশেষ সুযোগ-সুবিধা

  • মাইক্রোফাইন্যান্স অফিসার ও জুনিয়র অ্যাকাউন্টেন্ট পদের জন্য নির্দিষ্ট জেলায় কর্মরতদের ১,৫০০ টাকা ‘স্ট্রাটেজিক রিজিওনাল এলাউন্স’ প্রদান করা হবে।
  • দূরত্ব ভাতা ৭৫০-২,৫০০ টাকা (নিজ জেলা থেকে কর্মস্থলের দূরত্ব অনুযায়ী)।
  • নারী কর্মীদের জন্য প্রতি মাসে ১,২০০ টাকা সুরক্ষা ভাতা।
  • বৈশাখী ভাতাসহ বছরে ৩টি উৎসব বোনাস।
  • স্থায়ীকরণের পর প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইনক্রিমেন্ট ও প্রমোশনের সুবিধা।
  • কর্মকালীন দুর্ঘটনায় আহত কর্মীর চিকিৎসা খরচের ১০০% পর্যন্ত সহায়তা।
  • দুর্ঘটনায় কর্মক্ষমতা হারালে মৃত্যু ক্ষতিপূরণের সমপরিমাণ এককালীন সহায়তা।
  • কর্মীর মৃত্যুতে পরিবারকে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা আর্থিক সহায়তা।
  • নারী কর্মীদের জন্য মাতৃত্বকালীন ছুটি ৬ মাস স্ব-বেতনে ও ৬ মাস বিনা বেতনে, পুরুষ কর্মীদের জন্য পিতৃত্বকালীন ছুটি ৭ দিন।
  • কর্মীর সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির সুযোগ।

আবেদনের নিয়ম

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত শক্তি ফাউন্ডেশনের ওয়েবসাইটের Career পৃষ্ঠার মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ৭ জুন ২০২৬।