৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, এইচএসসি পাশেই আবেদন
অ্যাপেক্সের চাকরি, এইচএসসি পাশেই আবেদন

অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড জুনিয়র সেলস অফিসার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি কুমিল্লা, ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলায় কর্মরতদের জন্য এই সুযোগ এনেছে। ১৫ জুন থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আগামী ২৫ জুন পর্যন্ত চলবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের বিবরণ

প্রতিষ্ঠানের নাম: অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড
পদের নাম: জুনিয়র সেলস অফিসার
পদসংখ্যা: ৩টি

শিক্ষাগত যোগ্যতা

উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পাশ। সেলস মার্কেটিংয়ে দক্ষতা প্রয়োজন। কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করা যাবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অন্যান্য শর্ত

  • প্রার্থীর ধরন: শুধু পুরুষ
  • বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর
  • কর্মস্থল: কুমিল্লা, ময়মনসিংহ, টাঙ্গাইল
  • বেতন: ১২,০০০ টাকা (মাসিক)
  • অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ২৫ জুন ২০২৬। বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদন লিংক প্রতিষ্ঠানের ওয়েবসাইটে পাওয়া যাবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ