এসএসসি পাসে সিপাহি নিয়োগ দেবে আনসার ব্যাটালিয়ন, আবেদন শুরু
এসএসসি পাসে সিপাহি নিয়োগ দেবে আনসার ব্যাটালিয়ন

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তাদের আনসার ব্যাটালিয়নের ২৮তম ব্যাচে 'সিপাহি (পুরুষ)' পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২৭ জুন ২০২৬ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা আগামী ১৯ জুলাই ২০২৬ পর্যন্ত চলবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। পদের নাম: সিপাহি (পুরুষ)। ব্যাচ: ২৮তম। শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়া প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।

শারীরিক যোগ্যতা ও বয়সসীমা

প্রার্থীদের শারীরিক যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। উচ্চতা: সাধারণ ও অন্য প্রার্থীদের জন্য সর্বনিম্ন ৫ ফুট ৬ ইঞ্চি (১.৬৭৬ মিটার) এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী প্রার্থীদের জন্য সর্বনিম্ন ৫ ফুট ৪ ইঞ্চি (১.৬২৫ মিটার)। ওজন: সাধারণ ও অন্য প্রার্থীদের জন্য ন্যূনতম ৪৯.৮৯৫ কেজি (১১০ পাউন্ড) এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী প্রার্থীদের জন্য ৪৭.১৭৩ কেজি (১০৪ পাউন্ড)। বুকের মাপ: সাধারণ ও অন্য প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি; ক্ষুদ্র জাতিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক ৩০ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি। দৃষ্টিশক্তি: প্রার্থীদের চোখ বা দৃষ্টিশক্তি অবশ্যই ৬/৬ হতে হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বয়সসীমা: ১৯ জুলাই ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ২২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট বা হলফনামা গ্রহণযোগ্য হবে না।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ১৯ জুলাই ২০২৬। বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদনের জন্য নির্ধারিত ওয়েবসাইটে যেতে হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ