৭ ব্যাংকে অফিসার (ক্যাশ) পদে ৮৫২ জন নিয়োগ, প্রিলিমিনারি ৩ জুলাই
৭ ব্যাংকে ৮৫২ অফিসার (ক্যাশ) নিয়োগ, প্রিলিমিনারি ৩ জুলাই

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সাতটি ব্যাংকে অফিসার (ক্যাশ) পদের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি, সিলেবাস ও প্রবেশপত্র ডাউনলোড–সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই সাত ব্যাংকে অফিসার (ক্যাশ) পদে মোট ৮৫২ জন নিয়োগ পাবেন।

পরীক্ষার তারিখ ও সময়

প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩ জুলাই ২০২৬ (শুক্রবার) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত।

পরীক্ষার স্থান

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত বিভিন্ন কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রবেশপত্র সংগ্রহ

প্রার্থীরা ২৮ জুন ২০২৬ তারিখ থেকে পরীক্ষা শুরুর আগপর্যন্ত বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd) থেকে ডুপ্লিকেট প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।

পরীক্ষার মানবণ্টন

১০০ নম্বরের প্রিলিমিনারি (এমসিকিউ) এবং ২০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রিলিমিনারি পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কর্তন করা হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ