নবম পে স্কেলে ৫০% বেতন বৃদ্ধি, এমপিও শিক্ষকদের গ্রেডভিত্তিক বেতন
নবম পে স্কেলে ৫০% বেতন বৃদ্ধি, এমপিও শিক্ষকদের বেতন

সরকার আগামী ১ জুলাই থেকে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা করছে। নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের মূল বেতন বা বেসিক ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এ সুবিধা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে জানা গেছে।

বিশেষ সুবিধা বাতিল

অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে ১ম থেকে ৯ম গ্রেডের চাকরিজীবীরা ১০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মীরা ১৫ শতাংশ বিশেষ সুবিধা ভোগ করছেন। তবে নতুন পে স্কেল কার্যকর হলে এ বিশেষ সুবিধা বাতিল হয়ে যাবে।

গ্রেডভিত্তিক বেতন কাঠামো

পে কমিশনের সুপারিশ অনুযায়ী, চতুর্থ গ্রেডভুক্ত এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষদের বর্তমান মূল বেতন ৫০ হাজার টাকা থেকে বেড়ে ৭৫ হাজার টাকায় উন্নীত হবে। ষষ্ঠ গ্রেডের সহকারী অধ্যাপকদের ৩৫ হাজার ৫০০ টাকার মূল বেতন বৃদ্ধি পেয়ে হবে ৫৩ হাজার ২৫০ টাকা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সপ্তম গ্রেডের উপাধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের বর্তমান ২৯ হাজার টাকার মূল বেতন বেড়ে দাঁড়াবে ৪৩ হাজার ৫০০ টাকায়। নবম গ্রেডের প্রভাষকদের ২২ হাজার টাকার মূল বেতন বৃদ্ধি পেয়ে হবে ৩৩ হাজার টাকা।

অন্যদিকে, দশম গ্রেডের বিএডধারী সহকারী শিক্ষকদের বর্তমান ১৬ হাজার টাকার মূল বেতন ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৪ হাজার টাকায় উন্নীত হবে। বর্তমানে তারা ১৫ শতাংশ বিশেষ সুবিধা পেলেও নতুন পে স্কেল চালু হলে সে সুবিধা আর থাকবে না।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ