বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানিতে জুনিয়র ম্যানেজার পদে নিয়োগ
বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানিতে জুনিয়র ম্যানেজার পদে নিয়োগ

বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড (বিসিপিসিএল) শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (একাউন্টস/ফিন্যান্স) পদে একজন প্রার্থী নিয়োগ দেবে। এই পদের জন্য মূল বেতন (বেসিক স্যালারি) নির্ধারণ করা হয়েছে ৪২,০০০ টাকা। এর পাশাপাশি অন্যান্য ভাতা কোম্পানির বিধি অনুযায়ী প্রদান করা হবে।

আবেদনের যোগ্যতা ও বয়স

শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে কমার্স, বিজনেস স্টাডিজ অথবা বিবিএ (ফিন্যান্স/অ্যাকাউন্টিং) বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সেক্ষেত্রে সিজিপিএ ৪.০০ স্কেলে কমপক্ষে ২.৫০ অথবা ৫.০০ স্কেলে কমপক্ষে ৩.৫০ হতে হবে। বয়সসীমা ২৮ এপ্রিল ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।

অন্যান্য সুযোগ-সুবিধা

নির্বাচিত প্রার্থীকে কোম্পানির নিয়ম অনুযায়ী বাড়িভাড়া, পাওয়ার হাউস অ্যালাউন্স, চিকিৎসা সুবিধা, উৎসব বোনাস, গ্র্যাচুইটি এবং অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গুরুত্বপূর্ণ শর্তাবলি

  • প্রার্থীকে ইংরেজি ও বাংলা ভাষায় যোগাযোগে দক্ষ হতে হবে এবং কম্পিউটার লিটারেসি থাকতে হবে।
  • নির্বাচিত প্রার্থীকে পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রে কাজ করার মানসিকতা থাকতে হবে।
  • ও লেভেল বা এ লেভেল সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে প্রতিটি বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড থাকতে হবে।

আবেদন করার নিয়ম

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন লিংক হলো career.bcpcl.org.bd। প্রয়োজনীয় ডকুমেন্ট হিসেবে সম্প্রতি তোলা রঙিন ছবি (৬ মাসের মধ্যে) এবং ডিজিটাল সিগনেচার স্ক্যান করে আপলোড করতে হবে। আবেদন ফি ২০০ টাকা, যা অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে।

আবেদনের সময়সীমা

আবেদনের শেষ তারিখ ও সময়: ১৯ মে ২০২৬, বিকেল ০৪:০০ টা পর্যন্ত।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ