প্রান্তিক কৃষকদের জন্য পুনঃঅর্থায়ন স্কিমে নতুন নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক
প্রান্তিক কৃষকদের জন্য পুনঃঅর্থায়ন স্কিমে নতুন নির্দেশনা

প্রান্তিক কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা এবং নিম্নআয়ের পেশাজীবীদের জন্য গঠিত পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (২ জুন) কেন্দ্রীয় ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট (এফআইডি) এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করে।

নতুন নির্দেশনার মূল বিষয়

নির্দেশনায় বলা হয়েছে, ১০, ৫০ বা ১০০ টাকার হিসাবধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষক, নিম্নআয়ের পেশাজীবী, স্কুল ব্যাংকিং হিসাবধারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য পরিচালিত পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ঋণ বিতরণে অগ্রাধিকার দিতে হবে। এতে আরও বলা হয়, আগের পুনঃঅর্থায়ন স্কিমের অধীনে কৃষক স্মার্ট কার্ডধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষক এবং সাম্প্রতিক অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের অর্থনৈতিক কার্যক্রম সচল রাখতে অগ্রাধিকার ভিত্তিতে ঋণ বিতরণ নিশ্চিত করতে হবে।

কৃষক স্মার্ট কার্ড নীতিমালা-২০২৫

‘কৃষক স্মার্ট কার্ড নীতিমালা-২০২৫’ অনুযায়ী স্মার্ট কার্ডধারীদের জন্য ১০ টাকার ব্যাংক হিসাব খোলা এবং তাদের ঋণ প্রদানে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কার্ডবিহীন প্রান্তিক ও ভূমিহীন কৃষকরাও যাতে কোনোভাবেই বঞ্চিত না হন, সে বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকায় বিশেষ গুরুত্ব

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, সাম্প্রতিক অতিবৃষ্টির কারণে দেশের হাওরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এ প্রেক্ষিতে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোণা ও ময়মনসিংহসহ ক্ষতিগ্রস্ত অঞ্চলের কৃষকদের ঋণ বিতরণে বিশেষ গুরুত্ব দিতে হবে।

আইনি ভিত্তি ও কার্যকারিতা

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ (২০২৩ পর্যন্ত সংশোধিত) এর ৪৫ ধারার ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়। নির্দেশনাটি দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ