বিদ্যুৎ বিভাগ প্রিপেইড মিটার গ্রাহকদের জন্য জুন মাসের শুরু থেকে নতুন বিদ্যুৎ দর কার্যকর হওয়ায় তাদের মিটার আপডেট করার নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
টোকেন দিয়ে মিটার আপডেট
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রাহকরা সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণকারী সংস্থার ওয়েবসাইটে প্রদর্শিত নির্দেশনা অনুসরণ করে মিটার আপডেট করতে পারবেন। এজন্য ২০০ বা ততোধিক ডিজিটের টোকেন ব্যবহার করতে হবে।
সহায়তার জন্য হটলাইন
এ বিষয়ে কোনও সহায়তার প্রয়োজন হলে সংশ্লিষ্ট সংস্থার হটলাইনে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা নম্বর ১৬৯৯৯ ছাড়াও বিপিডিবি (১৬২০০), পল্লী বিদ্যুতায়ন বোর্ড (১৬৮৯৯), ডিপিডিসি (১৬১১৬), ডেসকো (১৬১২০), নেসকো (১৬৬০৩) এবং ওজোপাডিকো (১৬১১৭) কল সেন্টারে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তা নেওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।



