দেশীয় সম্পদ অবহেলা করে আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার অভিযোগ মন্ত্রীর
দেশীয় সম্পদ অবহেলা করে আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার অভিযোগ

দীর্ঘদিন দেশীয় সম্পদকে অবহেলা করে আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল বলে অভিযোগ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। মঙ্গলবার (১২ মে) দুপুরে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি মিলনায়তনে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়

স্থানীয় সংসদ সদস্য, বড়পুকুরিয়া কয়লাখনি, তাপবিদ্যুৎকেন্দ্র ও মধ্যপাড়া পাথরখনির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন জ্বালানিমন্ত্রী। এ সময় তিনি দেশীয় সম্পদ আহরণের ওপর গুরুত্বারোপ করেন।

আমদানিনির্ভরতার সমালোচনা

জ্বালানিমন্ত্রী বলেন, ‘দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকার এ দেশে শাসন করেছে। তারা দেশীয় সম্পদকে অবহেলা করে আমদানিনির্ভরতার ব্যবস্থা করেছিল। আমরা গত নির্বাচনে নির্বাচিত হয়েছি। আমাদের প্রধানমন্ত্রী মনে করেন, আমরা জনগণের সরকার। জনগণের যে সম্পদ আছে, সেই সম্পদ আহরণ করতে চাই। দেশের উন্নতির জন্য সবচেয়ে আগে দরকার জ্বালানি। আমাদের নিজের জ্বালানি থাকতে আমরা বিদেশ থেকে কেন আমদানি করব? কীভাবে সবাইকে সন্তুষ্ট করে, সবাইকে একত্র করে আমরা নিজের দেশের জ্বালানি আহরণ করতে পারি এবং দেশের উন্নয়নের জন্য ব্যবহার করতে পারি, সে জন্য আমরা বসেছিলাম।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উন্নয়নে দেশীয় সম্পদের ব্যবহার

মন্ত্রী আরও বলেন, দেশের সম্পদ কাজে লাগিয়ে কীভাবে উন্নয়ন ত্বরান্বিত করা যায়, সে বিষয়েই সরকার কাজ করছে। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র পুরোপুরি উৎপাদনে যেতে না পারার বিষয়ে তিনি বলেন, ‘গত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকারের আমলে এটি হয়েছে। আমাদের সরকারের আমলে আমরা চেষ্টা করছি তিনটি (ইউনিট) একসঙ্গে চালানোর জন্য।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ