পেট্রলের লাইন নেই, লোডশেডিং কমেছে: জ্বালানিমন্ত্রী
পেট্রলের লাইন নেই, লোডশেডিং কমেছে: জ্বালানিমন্ত্রী

বাংলাদেশে জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে জানিয়েছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বৃহস্পতিবার জাতীয় সংসদে দেওয়া বক্তৃতায় তিনি এ তথ্য জানান।

পেট্রলের লাইন আর নেই

বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, 'পেট্রলের লাইন আর নাই, লোডশেডিংও কমে গেছে।' তিনি আরও জানান, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় গঠিত জ্বালানি বিষয়ক বিশেষ কমিটি আগামী রোববার বৈঠকে বসবে।

টানা দুই দিন লোডশেডিং মুক্ত

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, গত মঙ্গল ও বুধবার (২৮ ও ২৯ এপ্রিল) দেশে কোনো লোডশেডিং হয়নি। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন এই বিভাগের বার্তায় বলা হয়, ২৮ এপ্রিল বিদ্যুতের চাহিদা ছিল ১২ হাজার ১৮৩ মেগাওয়াট, যা সম্পূর্ণ উৎপাদন করা সম্ভব হয়েছে। ২৯ এপ্রিল চাহিদা ছিল ১০ হাজার ৬১২ মেগাওয়াট, তাও পূরণ করা সম্ভব হয়েছে। ফলে টানা দুই দিন দেশ লোডশেডিংমুক্ত ছিল।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে জ্বালানি তেল ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে আলোচনা চলছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ