ঢাকায় ১১ পাম্পে মোটরসাইকেলে ফুয়েল পাস বাধ্যতামূলক
ঢাকায় ১১ পাম্পে মোটরসাইকেলে ফুয়েল পাস বাধ্যতামূলক

ঢাকার ১১টি ফিলিং স্টেশনে মোটরসাইকেলে জ্বালানি নিতে ফুয়েল পাস বাধ্যতামূলক করা হচ্ছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে প্রাথমিকভাবে রাজধানীতে এই নিয়ম চালু করা হচ্ছে।

নির্ধারিত ফিলিং স্টেশনসমূহ

নির্ধারিত পাম্পগুলো হলো— করিম অ্যান্ড সন্স, শাপলা চত্বর; ইউরেকা এন্টারপ্রাইজ ফিলিং স্টেশন, মহাখালী; মাসুদ হাসান ফিলিং স্টেশন, এয়ারপোর্ট, উত্তরা; মেসার্স সততা অ্যান্ড কোম্পানি, তেজগাঁও শিল্প এলাকা; মেসার্স দিগন্ত ফিলিং স্টেশন, ইব্রাহিমপুর, মিরপুর; মেসার্স কামাল ট্রেডিং এজেন্সি, শহিদ তাজউদ্দিন আহম্মেদ স্মরণি, তেজগাঁও; মেসার্স এস.পি ফিলিং স্টেশন লিমিটেড, গাবতলী, মিরপুর; সিটি ফিলিং স্টেশন, তেজগাঁও; সেবা গ্রিন ফিলিং স্টেশন, উত্তরা; স্যাম অ্যাসোসিয়েটস, মিরপুর-০২; সুমাত্রা ফিলিং স্টেশন, কালশী রোড, মিরপুর।

রেজিস্ট্রেশন প্রক্রিয়া

জ্বালানি বিভাগ জানায়, ব্যবহারকারীরা ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে কিউআর কোড সংগ্রহ করতে পারবেন। আইফোন ব্যবহারকারীরা স্ক্রিনশট বা প্রিন্ট কপি সংরক্ষণ করতে পারবেন। অ্যান্ড্রয়েড ফোন না থাকলেও প্রিন্ট করা কিউআর কোড ব্যবহার করে জ্বালানি নেওয়া যাবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ব্যক্তিগত গাড়ির জন্য নতুন নিয়ম

এদিকে ব্যক্তিগত গাড়ির জন্য ‘ঘ’ সিরিজকে নতুন করে ফুয়েল পাস রেজিস্ট্রেশনের আওতায় আনা হয়েছে। সংশ্লিষ্টদের দ্রুত নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে ‘ক’ থেকে ‘গ’ পর্যন্ত সিরিজের রেজিস্ট্রেশন করা হচ্ছিলো।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ