জ্বালানি তেলের অবৈধ মজুত রোধে দেশজুড়ে অভিযান চলমান রয়েছে। চলতি মাসের প্রথম ২৫ দিনে অর্থাৎ, ১ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত সারাদেশে অভিযান চালিয়ে চার হাজার ১৮০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। তবে, এই সময়ে অকটেন ও পেট্রোল জব্দের কোনো তথ্য দেয়নি মন্ত্রণালয়।
শনিবারের অভিযান
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (২৫ এপ্রিল) সারাদেশে মোট ২৩৭টি অভিযান চালানো হয়েছে। এসব অভিযানে ২৮টি মামলা করা হয় এবং এক লাখ ৪৭ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়। তবে, এদিন কোনো কারাদণ্ড দেওয়া হয়নি।
অভিযান অব্যাহত থাকবে
জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা ও অবৈধ মজুত প্রতিরোধে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।



