এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি বা তার ওপরে রাখার নির্দেশনা দিলেন জ্বালানিমন্ত্রী
এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি বা তার ওপরে রাখার নির্দেশ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, গ্রীষ্মকালে বিদ্যুতের চাহিদা মেটাতে এবং জ্বালানি সাশ্রয়ে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

সংসদে প্রশ্নের উত্তরে মন্ত্রী

রোববার (৭ জুন) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. আবুল কালামের এক প্রশ্নের লিখিত উত্তরে মন্ত্রী এ কথা জানান। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

বিদ্যুৎ চাহিদা ও সরবরাহ পরিস্থিতি

ইকবাল হাসান মাহমুদ বলেন, গ্রীষ্ম ও সেচ মৌসুমে দেশে দৈনিক বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা প্রায় ১৮ হাজার মেগাওয়াট। বর্তমানে চাহিদা অনুযায়ী বিদ্যুতের কোনো ঘাটতি না থাকলেও গ্রীষ্মকালে সর্বোচ্চ চাহিদার সময় কিছু সমস্যা দেখা দেয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিনি উল্লেখ করেন, প্রাথমিক জ্বালানির ঘাটতি, সঞ্চালন ও বিতরণ অবকাঠামোর সীমাবদ্ধতা, রক্ষণাবেক্ষণ এবং ঝড়-বৃষ্টির কারণে মাঝে মাঝে বিদ্যুৎ বিভ্রাট ঘটে। ফলে চাহিদা অনুযায়ী মানসম্মত বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয় না।

বিদ্যুৎ খাতের উন্নয়নে গৃহীত পদক্ষেপ

জ্বালানিমন্ত্রী বলেন, বিদ্যুতের চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। গ্রাহকের ক্রমবর্ধমান চাহিদা পূরণে বিদ্যুৎ বিভাগ কর্তৃক নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে:

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
  • সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে ১৮০ দিনের কর্মপরিকল্পনা প্রণয়ন;
  • বিদ্যুৎ উৎপাদনে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন;
  • সঞ্চালন ও বিতরণ অবকাঠামো নির্মাণ ও উন্নয়ন;
  • প্রাথমিক জ্বালানির চাহিদা মোকাবিলায় জ্বালানি বহুমুখীকরণ এবং নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে গুরুত্ব প্রদান;
  • জ্বালানি সাশ্রয়ে গ্রাহক সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট, এসএমএস, ভিডিওর মাধ্যমে প্রচারণা;
  • হলিডে স্ট্যাগারিং এবং ডিমান্ড সাইড ও সাপ্লাই সাইড ম্যানেজমেন্ট।

এছাড়া, এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।