ঢাকার ধামরাই ও ভাড়ারিয়া এলাকায় আজ সোমবার (১৮ মে) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ৩৩ কেভি লাইনের তার পরিবর্তন ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই বিদ্যুৎ বিভ্রাট ঘটবে।
কোন কোন এলাকায় বিদ্যুৎ থাকবে না?
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর ধামরাই জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার লিপিয়া খাতুন রোববার (১৭ মে) বিকালে এক নোটিশে এ তথ্য নিশ্চিত করেন। নোটিশে বলা হয়, ভাড়ারিয়া ৩৩ কেভি (একমি) উপকেন্দ্রের পুরো এলাকা এবং ধামরাই উপকেন্দ্রের ১, ৩, ৮, ৯ ও ১০ নং ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এর মধ্যে উল্লেখযোগ্য এলাকাগুলো হলো: ছোট চন্দ্রাইল, বড়চন্দ্রাইল, খাতরা, ছয়বাড়ীয়া, বাড়ীগাও, বাশাইল, কুল্লা, জলসীন, তালতলা, ইসলামপুর, কুমরাইল, হাসপাতাল রোড, নতুন দক্ষিণপাড়া, থানা কমপ্লেক্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আমিন মডেল টাউন, বরাতনগর, বরাত সেন্টার, ধানশিড়ি আবাসিক এলাকা এবং ঢুলিভিটা।
গ্রাহকদের জন্য বার্তা
রক্ষণাবেক্ষণ কাজের কারণে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে। এতে গ্রাহকদের যে অসুবিধা হবে তার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।



