টানা ১৮ ঘণ্টা গ্যাস নেই ঢাকার এসব এলাকায়
টানা ১৮ ঘণ্টা গ্যাস নেই ঢাকার এসব এলাকায়

রাজধানী ঢাকার বেশ কয়েকটি এলাকায় টানা ১৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য রোববার (১৭ মে) রাত ১১টা থেকে সোমবার (১৮ মে) বিকাল ৫টা পর্যন্ত এই গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

কোন কোন এলাকায় গ্যাস থাকবে না?

শনিবার (১৬ মে) এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, গ্যাসের পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য সাভার-আশুলিয়াসহ বেশ কয়েকটি এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। যে এলাকাগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে সেগুলো হলো—আমিন বাজার ডিআরএস থেকে নবীনগর পর্যন্ত মহাসড়কের উভয় পাশের এলাকা, বলিয়ারপুর, হেমায়েতপুর, চামড়া শিল্পনগরী, সিংগাইর রোড, ফুলবাড়িয়া, নবীনগর, সাভার পৌর এলাকা, সাভার ক্যান্টনমেন্ট, আশুলিয়া বাজার, গৌরীপুর, কুমকুমারী, রাজাশন, কলমা ও তৎসংলগ্ন এলাকা।

গ্যাসের চাপ কম থাকতে পারে আশপাশের এলাকায়

এছাড়াও উল্লেখিত স্থানগুলোর আশপাশের এলাকায়ও এই সময়ে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ