অর্থ সংকটে চিকিৎসা না পেয়ে সদরপুরে আত্মহত্যা
অর্থ সংকটে চিকিৎসা না পেয়ে সদরপুরে আত্মহত্যা

ফরিদপুরের সদরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের সাড়ে সাতরশি গ্রামে গোসলখানায় ফাঁস দিয়ে সরজিদ সাহ (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকালে এ ঘটনা ঘটে। মৃত সরজিদ সাহ ওই গ্রামের মৃত মধুসূদন সাহর ছেলে।

ঘটনার বিবরণ

স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে একটি দুর্ঘটনায় আহত হয়ে সরজিদ সাহ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। পরিবারের দাবি, আর্থিক সংকটের কারণে উন্নত চিকিৎসা করাতে না পারায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে নিজ বাড়ির গোসলখানার আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

উদ্ধার ও হাসপাতালে নেওয়া

মৃতের স্ত্রী শশী গোসলখানায় পানি আনতে গিয়ে স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে পরিবারের সদস্য ও তার ভাই রাজীব কুমার সাহ এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে দ্রুত আটরশির বিশ্ব জাকের মঞ্জিল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের পদক্ষেপ

খবর পেয়ে সদরপুর থানার এসআই (নি.) মো. মেহেদী হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন এবং লাশ পুলিশ হেফাজতে নেয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ