তীব্র তাপপ্রবাহের পর বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, ভোগান্তি চরমে
তীব্র তাপপ্রবাহের পর বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা

তীব্র তাপপ্রবাহের রাজধানীতে বৃষ্টি যেন আশীর্বাদ হয়ে এসেছিল। কিন্তু দুদিনের বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে এখন তা ভোগান্তিতে পরিণত হয়েছে। সড়কের খানাখন্দ ও বড় বড় গর্তে বৃষ্টির পানি জমে বেড়েছে দুর্ভোগ। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী, কর্মজীবী মানুষসহ ভোগান্তিতে পড়েছে নগরবাসী।

বৃষ্টিপাতের প্রভাব

সোমবার (২৭ এপ্রিল) থেকে শুরু হওয়া বৃষ্টিপাত বুধবার (২৯ এপ্রিল) দুপুর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অব্যাহত রয়েছে। ফলে রাজধানীর ধানমন্ডি, মালিবাগ, গেণ্ডারিয়া, আরামবাগ, পুরান ঢাকার বিভিন্ন এলাকায় পানি জমে গেছে।

নাগরিকদের প্রতিক্রিয়া

ধানমন্ডি হকার্স মার্কেটে এসেছিলেন জাহিদ আলম। তিনি বলেন, ''জরুরি কাজ ছিল তাই বাধ্য হয়েই বের হয়েছি। এখন পানিতে খুব ঝামেলা হয়ে যাচ্ছে। মাল কিনে নিয়ে বাসায় যাবো। পানিতে ভিজে যাবে কিনা বুঝতে পারছি না।''

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মালিবাগের বাসিন্দা জলিল চৌধুরী বলেন, ''জলাবদ্ধতা আর যানজটে নগরজীবন অতিষ্ঠ লাগছে। কোনও জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি না হলেও মালিবাগে হবেই। কয়েক বছর ধরে জলাবদ্ধতায় আমরা নাজেহাল হচ্ছি। তবু এই জলাবদ্ধতা নিরসনে কোনও উদ্যোগ নেই।''

শিক্ষার্থীদের দুর্ভোগ

সড়কে জলাবদ্ধতা হওয়ায় বিপাকে পড়তে দেখা গেছে স্কুল-কলেজের শিক্ষার্থী ও কর্মজীবী মানুষকে। শিক্ষার্থী শামিম আহমেদ বলে, ''অল্প বৃষ্টিতেই গেন্ডারিয়ার অলিগলি তলিয়ে যায়। প্রতিবছর বর্ষাকালে এই সমস্যা সৃষ্টি হয়। গলির মধ্যে হাঁটু পর্যন্ত পানি থাকে। স্কুলের ড্রেস ভিজে যায়। অসম্ভব বিরক্তি লাগে।''

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আবহাওয়া সতর্কতা

এদিকে আবহাওয়া অধিদফতরের ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় বলা হয়, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি অব্যাহত থাকায় আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মি.মি.-২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (১৮৮ মি.মি.-২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাসহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বস হতে পারে। শহর এলাকায় হতে পারে জলাবদ্ধতা।