ইন্টারন্যাশনাল রেডক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি ফেডারেশন তাদের সিকিউরিটি ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ৪ জুন ২০২৬ তারিখে প্রকাশিত হয় এবং একই দিন থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা ১৮ জুন ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের বিবরণ
প্রতিষ্ঠানের নাম: ইন্টারন্যাশনাল রেডক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি ফেডারেশন। পদের নাম: সিকিউরিটি ম্যানেজার। পদসংখ্যা নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা
যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এছাড়াও এনজিও সংস্থায় কাজের দক্ষতা প্রয়োজন।
অভিজ্ঞতা
প্রার্থীদের কমপক্ষে ২ থেকে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
কর্মস্থল
কর্মস্থল হবে কক্সবাজার।
বেতন ও অন্যান্য সুবিধা
বেতন আলোচনাসাপেক্ষে নির্ধারণ করা হবে। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে উৎসব বোনাস, জীবন ও চিকিৎসা বিমা, প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি। এছাড়াও কর্মচারী ও তাদের নিকটাত্মীয়দের জন্য বার্ষিক এক লাখ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ প্রতিপূরণসহ সংস্থার নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদনের পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে সংস্থার ওয়েবসাইটে ক্লিক করতে পারেন। আবেদনের শেষ সময় ১৮ জুন ২০২৬।



