নতুন ব্যবসা শুরুর লাইসেন্স পেতে সময় ১৪ দিনে নামিয়ে আনার পরিকল্পনা সরকারের
নতুন ব্যবসার লাইসেন্স পেতে সময় ১৪ দিনে আনার পরিকল্পনা

বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির জানিয়েছেন, একটি প্রতিষ্ঠানের নতুন ব্যবসা শুরুর জন্য লাইসেন্স নেওয়ার সময়সীমা ১৪ দিনে নামিয়ে আনার পরিকল্পনা করছে সরকার। বর্তমানে এই প্রক্রিয়ায় ৩৫৫ দিন পর্যন্ত সময় লাগে। তিনি বলেন, যন্ত্রপাতি আমদানি পর্যায়ে যেতে যেসব লাইসেন্স প্রয়োজন, সেগুলোর সময়সীমা ৩৫৫ দিন থেকে ১৪ দিনে কমিয়ে আনা হবে। অন্যান্য লাইসেন্সও যাতে ভোগান্তি ছাড়া একটি কাঠামোর মধ্যে পাওয়া যায়, তা নিশ্চিত করা হবে।

কর্মশালায় বাণিজ্যমন্ত্রীর বক্তব্য

আজ বুধবার পুরানা পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ও এসএমই ফাউন্ডেশন আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

এসএমই খাতকে গুরুত্ব দেওয়া হচ্ছে

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, এসএমই খাতকে চাঙা করলেই অর্থনীতিতে প্রাণ আসবে। সে জন্য সরকার এসএমই খাতকে গুরুত্ব দিচ্ছে। তিনি জানান, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সিলেটে ২০০ একর ও পাবনায় ২০০ একর জমিতে শিল্পপার্ক করবে বিসিক। এ ছাড়া ঠাকুরগাঁওয়ের শিল্পপার্কের সম্প্রসারণ করা হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জ্বালানি সরবরাহ ও কৌশলগত রিজার্ভ

দেশে ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ ফিরিয়ে আনার মাধ্যমে বেসরকারি বিনিয়োগে গতি ফেরানো এবং কর্মসংস্থান সৃষ্টিতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে বলে উল্লেখ করেন বাণিজ্যমন্ত্রী। তিনি আরও বলেন, বাজার স্থিতিশীল ও জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য জ্বালানি তেল, সয়াবিন তেলসহ আমদানিনির্ভর বিভিন্ন পণ্যের ‘কৌশলগত রিজার্ভ’ নিশ্চিত করবে সরকার।

অন্যান্য বক্তা

অনুষ্ঠানে বক্তব্য দেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মুতাসিম বিল্লাহ ফারুকী, ইআরএফ সভাপতি দৌলত আকতার প্রমুখ। সঞ্চালনা করেন ইআরএফের সাধারণ সম্পাদক আবুল কাশেম।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ