যাত্রাবাড়িতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রড মিস্ত্রির মৃত্যু
যাত্রাবাড়িতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ির মাতুয়াইলে নির্মাণাধীন বহুতল ভবন থেকে নিচে পড়ে মো. ফাহিম মিয়া (২৮) নামের এক রড মিস্ত্রির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) বিকাল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিবরণ

মৃতের সহকর্মী ফরিদ মিয়া জানান, ফাহিম মাতুয়াইল মোল্লা কদম আলি মসজিদ সংলগ্ন এলাকায় একটি নির্মাণাধীন ৮ তলা ভবনের ছাদে ঢালাইয়ের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত ওপর থেকে নিচে পড়ে যান। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশের বক্তব্য

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরিবারের তথ্য

মৃত ফাহিমের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলায় বলে জানা গেছে। বর্তমানে যাত্রাবাড়ির মাতুয়াইল এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ