অস্ট্রেলিয়ায় গ্লোবাল সোর্সিং এক্সপোতে বাংলাদেশের অংশগ্রহণ
অস্ট্রেলিয়ায় গ্লোবাল সোর্সিং এক্সপোতে বাংলাদেশের অংশগ্রহণ

অস্ট্রেলিয়ার সিডনির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে তিন দিনব্যাপী আন্তর্জাতিক ‘গ্লোবাল সোর্সিং এক্সপো অস্ট্রেলিয়া’ বাণিজ্য মেলা শেষ হয়েছে। এতে বাংলাদেশ থেকে ১১টি স্টল অংশ নেয়। প্রথম দিন ১৬ জুন অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এফ এম বোরহান উদ্দিন বাংলাদেশের ১১টি স্টলের উদ্বোধন করেন।

বাংলাদেশের উপস্থিতি

বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর পৃষ্ঠপোষকতায় ও অস্ট্রেলিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় এই মেলায় অংশগ্রহণ করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে মেলার আয়োজনকারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী জুলি হল্ট এবং বাংলাদেশ হাইকমিশনের কমার্শিয়াল কাউন্সেলর রনি চাকমাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

মেলার বিবরণ

এবারের মেলায় বিশ্বের ২০টি দেশ থেকে ৬০০-এর বেশি প্রদর্শক অংশ নিয়েছে। এটি অস্ট্রেলিয়ার অন্যতম আন্তর্জাতিক বাণিজ্যিক প্রদর্শনী, যেখানে পোশাক, জুতা, বস্ত্র ও গৃহসজ্জা পণ্য প্রদর্শিত হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ