ঈদ কেনাকাটায় ওয়ালটন ফ্রিজের চাহিদা বৃদ্ধি: প্রযুক্তি ও বিশেষ অফারে আকৃষ্ট ক্রেতারা
ঈদ কেনাকাটায় ওয়ালটন ফ্রিজের চাহিদা বৃদ্ধি

ঈদ কেনাকাটায় ওয়ালটন ফ্রিজের চাহিদা বৃদ্ধি: প্রযুক্তি ও বিশেষ অফারে আকৃষ্ট ক্রেতারা

পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের প্রস্তুতিতে দেশজুড়ে উৎসবের বাজার জমে উঠেছে। পোশাক, জুতা ও দৈনন্দিন গৃহস্থালি পণ্যের পাশাপাশি গৃহস্থালি ইলেকট্রনিক্স, বিশেষ করে রেফ্রিজারেটর বা ফ্রিজ কেনায় ক্রেতাদের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাজার সংশ্লিষ্টদের মতে, রমজান শুরুর পর থেকেই পরিবারে খাদ্য সংরক্ষণ, ইফতার-সেহরির প্রস্তুতি, অতিথি আপ্যায়ন ও ঈদ-পরবর্তী ব্যবহারের জন্য নতুন ফ্রিজ কেনার প্রবণতা বাড়ছে। এই মৌসুমী চাহিদার কেন্দ্রে রয়েছে দেশের ইলেকট্রনিক্স খাতের শীর্ষস্থানীয় রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন।

দেশজুড়ে ক্রেতাদের উপস্থিতি বৃদ্ধি

রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, ফেনী, নরসিংদী, বগুড়া ও অন্যান্য জেলা শহরের ওয়ালটন প্লাজা ও পরিবেশক শোরুমে ক্রেতাদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিক্রয়-সংশ্লিষ্টরা জানিয়েছেন, ক্রেতারা এখন শুধু একটি ফ্রিজ কিনতে চান না; বরং বিদ্যুৎ সাশ্রয়ী, নির্ভরযোগ্য, নান্দনিক ডিজাইনের ও প্রযুক্তিসম্পন্ন পণ্য খুঁজছেন, যা দীর্ঘমেয়াদে ব্যবহারযোগ্য এবং বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করে। এই চাহিদার জায়গাতেই ওয়ালটন নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে।

রমজানে ফ্রিজের চাহিদা বৃদ্ধির কারণ

ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ ব্যাখ্যা করেন, রমজান মাসে পরিবারভিত্তিক খাদ্য সংরক্ষণের প্রয়োজন স্বাভাবিকভাবেই বেড়ে যায়। ইফতার ও সেহরির জন্য আগে থেকে খাবার প্রস্তুত রাখা, ফল, দুগ্ধজাত খাবার, মাংস, হিমায়িত খাদ্য ও রান্না করা খাবার নিরাপদে সংরক্ষণের জন্য বড় বা উন্নতমানের ফ্রিজের প্রয়োজনীয়তা বেশি অনুভূত হয়। ফলে এই সময়ে বহু পরিবার পুরোনো ফ্রিজ পরিবর্তন করে নতুন ফ্রিজ কেনার সিদ্ধান্ত নেয়, যা প্রতিবছর রমজানে ফ্রিজের চাহিদা ও বিক্রি বৃদ্ধির মূল কারণ।

ঈদ মৌসুমে বিক্রির চিত্র

ওয়ালটন ফ্রিজের চিফ বিজনেস অফিসার তাহসিনুল হক বলেন, ঈদ মৌসুমে ফ্রিজের বিক্রি বরাবরই ভালো হয়। অনেক ক্রেতা নতুন ফ্রিজ কেনার জন্য ঈদের আগের সময়টাকে বেছে নেন, কারণ এই সময়ে বেতন ও বোনাস মিলিয়ে ক্রেতাদের কাছে বাড়তি টাকা থাকে। বাংলাদেশে রোজা ও কোরবানির ঈদকে ফ্রিজ বিক্রির প্রধান মৌসুম হিসেবে বিবেচনা করা হয়, যেখানে সারা বছরের মোট ফ্রিজ বিক্রির অর্ধেকেরও বেশি বিক্রি হয় এই সময়টাতে। তিনি উল্লেখ করেন, উন্নত প্রযুক্তি, নির্ভরযোগ্য পারফরম্যান্স, বিদ্যুৎ সাশ্রয়ী বৈশিষ্ট্য, দ্রুত বিক্রয়োত্তর সেবা ও আধুনিক কিচেনের সঙ্গে মানানসই ডিজাইনের কারণে ওয়ালটন ফ্রিজে বেশিরভাগ ক্রেতা আস্থা রাখছেন।

প্রযুক্তিগত উন্নয়ন ও আধুনিক ফিচার

ওয়ালটনের ফ্রিজে অ্যাডভান্সড এআই ও আইওটি সমৃদ্ধ ফিচার যুক্ত হওয়ায় আধুনিক ব্যবহারকারীদের কাছে এর গ্রহণযোগ্যতা বাড়ছে। সম্প্রতি সংযোজিত এআই ডক্টর, আইওটি, এমএসও ইনভার্টার টেকনোলজি, ডুয়াল টেম্পারাচার কন্ট্রোল, হলিডে/টারবো/সুপার মোড, এ্যাইট-ইন-ওয়ান কনভার্টিবল মোড, ২১.৫-ইঞ্চি ডিসপ্লে, রিভার্সিবল ডোর ও ওয়াটার ডিসপেনসার ইত্যাদি স্মার্ট ফিচার ফ্রিজকে আরও আকর্ষণীয় করে তুলেছে। বিশেষত যারা স্মার্টফোনের মাধ্যমে নিয়ন্ত্রণ, বিদ্যুৎ সাশ্রয় ও লাইফস্টাইল-ভিত্তিক ব্যবহারকে গুরুত্ব দেন, তাদের কাছে এই সুবিধাগুলো বিশেষভাবে প্রাসঙ্গিক।

বাজার বিশ্লেষণ ও দেশীয় সক্ষমতা

বাজার বিশ্লেষকদের মতে, ঈদকে সামনে রেখে গৃহস্থালি প্রস্তুতিতে নতুন ফ্রিজ কেনার প্রবণতা বাড়ার সময় প্রযুক্তি, ব্যবহারিক সুবিধা ও বাজার-সম্মত দামের সমন্বয়ে ওয়ালটন নিজেকে শক্তিশালী অবস্থানে তুলে ধরছে। দেশীয় উৎপাদনভিত্তিক একটি ব্র্যান্ড হিসেবে এটি শুধু ব্যবসায়িক সাফল্যের গল্প নয়; বরং বাংলাদেশের ইলেকট্রনিক্স শিল্পের সক্ষমতারও একটি গুরুত্বপূর্ণ প্রতিচ্ছবি।

বিশেষ অফার ও ছাড়

ঈদ উপলক্ষ্যে ওয়ালটন দেশজুড়ে ফ্রিজ গ্রাহকদের বিশেষ সুবিধা দিচ্ছে। সারাদেশে চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৩ এর ‘নেক্সট লেভেল ডিল’ অফারের আওতায় দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম বা অনলাইনে ফ্রিজ কিনে ক্রেতারা ওয়ালটন ব্র্যান্ডের সর্বাধুনিক ডিজাইন ও ফিচার সমৃদ্ধ সাইড বাই সাইড রেফ্রিজারেটরসহ বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য ফ্রি ও নিশ্চিত উপহার পাচ্ছেন। এছাড়াও, এই রমজানে ওয়ালটন প্লাজার ‘সংযমে সাশ্রয়’ ক্যাম্পেইনের আওতায় রেফ্রিজারেটর ও ফ্রিজারে ১০% ছাড় দেওয়া হচ্ছে, যা গত ৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে চলতি মাসের ২৩ তারিখ পর্যন্ত প্রযোজ্য। পাশাপাশি চলতি মাসের ৬ থেকে ২১ তারিখ পর্যন্ত ‘ঈদ ও উইকেন্ড স্পেশাল’ অফারের আওতায় অনলাইনে ওয়ালটনের নির্দিষ্ট মডেলের রেফ্রিজারেটর ও ফ্রিজার ১৮% পর্যন্ত ছাড়ে কেনা যাচ্ছে।

বিভিন্ন মডেল ও মূল্য পরিসর

ওয়ালটনের রেফ্রিজারেশন ক্যাটাগরিতে ডাইরেক্ট কুল, নো-ফ্রস্ট, ফ্রিজার, বেভারেজ কুলার ও আপকামিং মডেলসহ একাধিক সেগমেন্ট রয়েছে। ব্র্যান্ডটি বিভিন্ন আয়ের ক্রেতাকে লক্ষ্য করে ৫০ লিটার থেকে শুরু করে ৬৬০ লিটার পর্যন্ত ধারণক্ষমতার ৩০০-এর বেশি মডেল নিয়ে বাজার সাজিয়েছে। এসব ফ্রিজের দাম ১৫,৬৯০ টাকা থেকে ২,৪০,০০০ টাকার মধ্যে পড়বে, যা ক্রেতাদের জন্য ব্যাপক পছন্দের সুযোগ তৈরি করেছে।