জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের পর লঞ্চের ভাড়াও বাড়ল
জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের পর লঞ্চ ভাড়া বৃদ্ধি

ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল ফাইল ছবি। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে বাসের পর এবার লঞ্চের ভাড়াও বাড়ানো হয়েছে। প্রথম ১০০ কিলোমিটারের কম দূরত্বে প্রতি কিলোমিটারে জনপ্রতি ১৮ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে লঞ্চভাড়া জনপ্রতি ১৪ পয়সা বাড়ানো হয়েছে। এই হিসেবে কম দূরত্বে ৬ দশমিক ৪৯ শতাংশ এবং বেশি দূরত্বে ৫ দশমিক ৮৮ শতাংশ বাড়ল লঞ্চের ভাড়া।

নতুন ভাড়া কার্যকর

আজ বুধবার এক প্রজ্ঞাপনে লঞ্চের ভাড়া বাড়ানোর কথা জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। কিলোমিটারপ্রতি ভাড়া বাড়ানোর পাশাপাশি সর্বনিম্ন যাত্রী ভাড়াও বাড়ানোর কথা উল্লেখ করা হয়েছে মন্ত্রণালয়ের এই প্রজ্ঞাপনে। এতে বলা হয়েছে, পুনর্নির্ধারিত এই ভাড়া মঙ্গলবার (গতকাল) থেকে কার্যকর হবে।

এতদিন প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ছিল ২ টাকা ৭৭ পয়সা, এর বেশি দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ছিল ২ টাকা ৩৮ পয়সা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি লঞ্চ ভাড়া হবে ২ টাকা ৯৫ পয়সা আর এর বেশি দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া হবে ২ টাকা ৫২ পয়সা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পটভূমি

এর আগে গত ১৮ এপ্রিল রাতে জ্বালানি তেলের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে ক্ষমতাসীন বিএনপি সরকার। নতুন এই সিদ্ধান্তে ডিজেল লিটারে ১৫ টাকা বেড়ে ১১৫ টাকা, কেরোসিন ১৮ টাকা বেড়ে ১৩০ টাকা, অকটেন ২০ টাকা বেড়ে ১৪০ টাকা এবং পেট্রোল ১৯ টাকা বেড়ে ১৩৫ টাকা হয়েছে। এরপর ২৩ এপ্রিল বাসের ভাড়া বাড়ানোর ঘোষণা দেয় সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রণালয়। ঢাকা ও চট্টগ্রাম মহানগরে এবং আন্তজেলা বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়। এরপর আজ লঞ্চের ভাড়া বাড়ানোর ঘোষণা এলো।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পূর্ববর্তী ভাড়া বৃদ্ধি

সর্বশেষ বড় পরিসরে লঞ্চভাড়া বাড়ানো হয়েছিল ২০২২ সালের ১৬ আগস্ট। তখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগ সরকার। সেবারও লঞ্চভাড়া বেড়েছিল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে। তখন লঞ্চভাড়া ৩০ শতাংশ বাড়ানো হয়েছিল।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাংলাদেশে লঞ্চ ভাড়া ৩০ শতাংশ বাড়িয়ে সমন্বয় করা হয়েছে। মঙ্গলবার (১৬ আগস্ট) নৌপরিবহন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, নৌপরিবহন মন্ত্রণালয় গঠিত ওয়ার্কিং কমিটির সুপারিশের প্রেক্ষিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) প্রতি কিলোমিটারে সর্বোচ্চ ও সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করেছে।