পটুয়াখালীতে টয়লেট নির্মাণ নামফলকে ২ কোটি টাকা দেখিয়ে ভাইরাল, আসল ব্যয় ২ লাখ
টয়লেট নামফলকে ২ কোটি টাকা দেখিয়ে ভাইরাল, আসল ব্যয় ২ লাখ

পটুয়াখালীর বাউফল উপজেলায় একটি মসজিদের টয়লেট নির্মাণে ব্যয় ‘প্রায় দুই কোটি টাকা’ উল্লেখ করে লাগানো নামফলক ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সূর্যমনি ইউনিয়নের রামনগর গ্রামে মুসল্লিদের ব্যবহারের জন্য সরকারি অর্থায়নে টয়লেটটি নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ২০২৪-২৫ অর্থবছরে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়।

নামফলকে বিভ্রান্তিকর অঙ্ক

নির্মাণ শেষে টয়লেটের দেয়ালে স্থাপিত নামফলকে ব্যয় লেখা হয় ১,৯৯,৯৯৯,৯৩ যা স্বাভাবিকভাবে ১ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৯৯৩ টাকা মনে হয়। নামফলকে এই অস্বাভাবিক ব্যয়ের অঙ্ক দেখে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে কয়েকজন যুবক বিষয়টি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে তা দ্রুত ভাইরাল হয়ে পড়ে।

প্রকৃত ব্যয় ও বিভ্রান্তির কারণ

সরেজমিন খোঁজখবর ও সংশ্লিষ্ট দফতরের বক্তব্যে জানা গেছে, প্রকল্পটির প্রকৃত ব্যয় প্রায় ১ লাখ ৯৯ হাজার ৯৯৯ টাকা ৯৩ পয়সা (১,৯৯,৯৯৯.৯৩)। নামফলক তৈরির সময় ভুলবশত দশমিকের স্থলে কমা দেয়ায় এই অনাকাঙ্ক্ষিত বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মসজিদ কমিটির সভাপতি আব্দুল করিম হাওলাদার বলেন, নামফলকে এমন বড় অঙ্ক দেখে এলাকাবাসী বিস্মিত হয়ে পড়েন। স্থানীয়দের কেউ কেউ এটিকে অনিয়মের ইঙ্গিত হিসেবে দেখলেও, অনেকে আবার যাচাই না করে বিষয়টি ছড়িয়ে দেওয়ায় সমালোচনা করেন।

এ বিষয়ে এলজিইডির বাউফল উপজেলা প্রকৌশলী আরজুরুল হক জানান, এটি সম্পূর্ণ প্রিন্টিংজনিত ভুল। বিষয়টি জানার পর দ্রুত নামফলক সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ