এয়ার কন্ডিশনারের বিক্রয় পরবর্তী সার্ভিস ওয়ারেন্টি সময়সীমা বাড়িয়েছে হায়ার। প্রতিষ্ঠানটি বছরের ওয়ারেন্টি, ২ ঘণ্টার মধ্যে রেসপন্স ও সপ্তাহের ৭ দিনই গ্রাহক সেবা সুবিধা নিশ্চিতের কথা জানিয়েছে। সোমবার (২৭ এপ্রিল) এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।
৫ বছরের সম্পূর্ণ ইউনিট ওয়ারেন্টি
হায়ার জানায়, যেসব গ্রাহক ১ জানুয়ারি ২০২৪ থেকে অথবা এরপরে হায়ার এয়ার কন্ডিশনার ক্রয় করেছেন, তারা পাবেন ৫ বছরের সম্পূর্ণ ইউনিট ওয়ারেন্টি সেবা, যার মধ্যে থাকবে পুরাতন নষ্ট পার্টস বদলে দেওয়া। সম্পূর্ণ ফ্রি সার্ভিস চার্জ এবং ওয়ারেন্টি সময়সীমার মধ্যে গ্রাহককে অন্য কোনো ফি বহন করতে হবে না। বিক্রয় পরবর্তী সেবার মাধ্যমে গ্রাহকের সর্বোচ্চ সন্তুষ্টি নিশ্চিত করতে এবং নিজেদের পণ্যের গুণগতমানের প্রতি আস্থা থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে হায়ার কর্তৃপক্ষ।
২-১-০ সার্ভিস প্রতিশ্রুতি
গ্রাহকের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ‘২-১-০ সার্ভিস প্রতিশ্রুতি’ চালু করা হয়েছে। গ্রাহকদের জন্য নির্ধারিত সুবিধাগুলোর মধ্যে রয়েছে:
- ২-ঘণ্টার মধ্যে গ্রাহকের সাথে সার্ভিস প্রতিনিধির যোগাযোগ নিশ্চিত করা।
- ১-দিনের মধ্যে ইনস্টলেশন সম্পন্ন করা।
- ০ (শূন্য) অমীমাংসিত অভিযোগ নিশ্চিত, ৭ দিনের বেশি কোনো সার্ভিস কাজ অমীমাংসিত থাকবে না।
হায়ার এয়ার কন্ডিশনার আরও চালু করেছে ২৪ ঘণ্টার নিরবচ্ছিন্ন কাস্টমার কেয়ার সার্ভিস। পণ্যের সকল ধরনের সেবার জন্য গ্রাহকরা ১৬৬৭৮ (সার্বক্ষণিক ২৪/৭, টোল-ফ্রি: ০৮০০০০১৬৬৭৮) নম্বরে যোগাযোগ করতে পারবেন।



